Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তেলেভাজা খাওয়ার পর ভুলেও জল নয়, পান করুন এই ৬ পানীয়!
তেলেভাজা বা ডিপ ফ্রায়েড খাবার আট থেকে আশি সকলেরই খুব পছন্দের। চপ, পকোড়া, ফ্রায়েড চিকেন, সসেজ, চাউমিন, রোল, মোমো দেখলেই লোভ সামলানো দায় হয়ে পড়ে। কিন্তু সমস্যা হল, ভাজাভুজি খাওয়ার পরই গলা শুকিয়ে আসে। একটু জল না খেলেই নয়। আর জল খেলেই শুরু হয়ে যায় অস্বস্তি। পেট ভার হয়ে থাকে। গ্যাস, অম্বলের সমস্যা হয়।
খাওয়ার একদম পরেই জল খাওয়া শরীরের জন্য একেবারে ভালো নয় বলে মনে করেন পুষ্টিবিদেরাও। তবে এমন অনেক পানীয় রয়েছে, যেগুলি ভাজাভুজি খাওয়ার পর খেলে বরং উপকারই হয়।

গরম জল পান করুন
ভাজাভুজি খাওয়ার পর জল তেষ্টা পেলে হালকা গরম জল পান করার পরামর্শ দেওয়া হয়। এতে তাড়াতাড়ি খাবার হজম হয়। ফলে পেট ভার হয়ে থাকে না। গরম জল পরিপাকতন্ত্রের পেশীগুলিকেও শিথিল করে, শারীরিক অস্বস্তি কমায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং দেহ থেকে টক্সিন বার করে দেয়। ভারী খাবার খাওয়ার পরেও গরম জল পান করা খুব উপকারী।
ডিটক্স পানীয় বা স্যুপ
বিভিন্ন ডিটক্স ড্রিংকস এবং স্যুপ শরীরে পর্যাপ্ত পুষ্টি যোগায়, দেহ থেকে টক্সিন নির্মূল করে, ভালো হজমে সহায়তা করে এবং পেট ভার কমায়। তাই তৈলাক্ত খাবার খাওয়ার কিছুক্ষণ পর ডিটক্স পানীয় বা স্যুপ খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর।
প্রোবায়োটিক পানীয়
উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ প্রোবায়োটিক পানীয়গুলি খাবার হজমে সহায়তা করে, শরীরকে চর্বি ভাঙতে সাহায্য করে। ভাজাভুজি খাওয়ার পর শারীরিক অস্বস্তিও কমায়।
মৌরি জল বা চা
তেলেভাজা খাওয়ার পরে মৌরি জল পান করুন। এটি পেট ফাঁপা এবং অস্বস্তি দূর করতে সহায়ক। পরিমাণমতো জলে এক চামচ মৌরি ফুটিয়ে নিন ভালো ভাবে। তারপর তা ছেঁকে পান করুন। এই পানীয় খাবার হজম করে তাড়াতাড়ি।
সবুজ চা
ভাজাভুজি খাওয়ার পর গ্রিন টি-ও খেতে পারেন। সবুজ চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত খাবার হজমে সহায়তা করে, হজমের এনজাইমগুলির উৎপাদন বাড়ায়, চর্বি ভাঙে এবং শারীরিক অস্বস্তি কমায়। তাছাড়া, এতে থাকা ক্যাফেইন এনার্জিও বাড়ায়। তৈলাক্ত খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রিন টি খেলে উপকার পাবেন।
জোয়ানের জল
খাবারের পরে হালকা গরম জলের সঙ্গে এক চা চামচ জোয়ান খাওয়া খুবই উপকারী। এতে খাবার দ্রুত হজম হয়। গ্যাস, অ্যাসিডিট, পেট ফাঁপা এবং বদহজমের সমস্যা দেখা দেয় না।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications