Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডোবা তেলে না ভেজেও কিন্তু বানাতে পারেন মুখরোচক খাবার, রইল কিছু টিপস
Healthy Alternatives to Deep Frying: ভাজাভুজি খেতে কার না ভাল লাগে! কিন্তু সেগুলি যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর তা আর বলার অপেক্ষা রাখে না। ওজন বেড়ে যাওয়া, লিভারের সমস্যা, কোলেস্টেরল, ডায়াবেটিস, পেটের রোগ, ত্বকের নানা সমস্যা - এই সব কিছুরই মূলে আছে খাবারের তেল।
তবে তার মানে এই নয় যে, সুস্থ থাকার জন্য মুখরোচক খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে। ডোবা তেলে না ভেজেও কিন্তু মুখরোচক খাবার বানানো যায়। কী ভাবে? জেনে নিন সেই পদ্ধতিগুলি।

এয়ার ফ্রাইং
ভাজাভুজি রান্না করার সেরা বিকল্প এয়ার ফ্রায়ার। চপ, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রায়েড চিকেন - যে কোনও তেলেভাজা অনায়াসে তৈরি করে নিতে পারেন এই যন্ত্রের সাহায্যে। নামমাত্র তেলে সুস্বাদু রান্না হয় এয়ার ফ্রায়ারে। আর কম তেলে রান্না করা খাবার এমনিতেই স্বাস্থ্যকর।
এয়ার ফ্রায়ার চালু হলে খুব উত্তপ্ত হাওয়া জোর গতিতে ঘোরে। তাতেই হয় রান্না। এতে তেলের খরচও কমবে, পাশাপাশি শরীরের যত্ন নেওয়াও হবে।
বেকিং
ডিপ ফ্রায়েডের পরিবর্তে খাবার বেক করতে পারেন। তেলেভাজা খাবার এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বরং বেক করা খাবার খান। বেক করা পদও কিন্তু কম সুস্বাদু হয় না। মাছ, মাংস কিংবা নানা ধরনের শাকসব্জি বেক করে খেতে পারেন।
গ্রিলিং
খাবার গ্রিল করেও খাওয়া যেতে পারে। খেতেও ভাল লাগবে, পাশাপাশি স্বাস্থ্যেরও যত্ন নেওয়া হবে। আজকাল অনেকেই গ্রিলড খাবার বেশি পছন্দ করছেন। মাছ, মাংস এবং শাকসবজি গ্রিল করে খেতে পারেন।
সেদ্ধ
সেদ্ধ খাবার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভাল। শাকসবজি থেকে সামুদ্রিক খাবার - সবই সেদ্ধ করে খেতে পারেন। ভাজাভুজির বদলে সেদ্ধ খাবার খেতে অনেকেরই অসুবিধা হতে পারে। তবে ভাল করে রান্না করলে সেদ্ধ খাবারও কিন্তু বেশ লাগে। তাছাড়া, সেদ্ধ করা খাবার খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications