Chia Seeds Benefits: ডায়াবেটিস থেকে বাড়তি ওজন, সব কিছুই নিয়ন্ত্রণে রাখবে চিয়া বীজের জল!

Chia Seeds Benefits in Bengali: হরেক রকম পুষ্টিগুণের ভাণ্ডার হিসেবে দিন দিন বাড়ছে চিয়া বীজের জনপ্রিয়তা। ওজন কমাতে সাহায্য করে বলে অনেকেই রোজকার ডায়েটে রাখেন এই বীজ। চিয়া বীজের উপকারিতার শেষ নেই। এখন বিভিন্ন খাবারে ব্যবহার করা হচ্ছে এই বীজ। পুডিং, স্মুদি, জুস, স্যালাডের সঙ্গেও চিয়া বীজ খান অনেকে।

চিয়া বীজে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ চিয়া বীজ জলে ভিজিয়ে খেলেই বাড়তি উপকারিতা পাওয়া যায়। জেনে নিন কী কী উপকার মিলতে পারে এই বীজ থেকে।

chia seeds

চিয়া বীজের স্বাস্থ্য উপকারিতা

1. হজম ভালো হয়

চিয়া বীজ ফাইবারে পূর্ণ। রোজ সকালে খালি পেটে চিয়া বীজ ভেজানো জল পান করা ভালো হজম এবং মলত্যাগে অত্যন্ত সহায়ক। পেট ভালো থাকলে ওজন কমানোর প্রক্রিয়ায়ও বাধা আসে না।

2. ওজন কমাতে সহায়ক

দ্রুত ওজন কমাতে চাইলে রোজ খান চিয়া বীজ। এতে উচ্চ মাত্রায় দ্রবণীয় ফাইবার থাকে। চিয়া বীজের জল দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়। যার ফলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা থাকে না এবং ওজনও কমে তাড়াতাড়ি।

3. হৃদ্‌যন্ত্র ভালো রাখে

চিয়া বীজ আলফা-লিনোলেনিক অ্যাসিড নামক এক প্রকার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য অত্যন্ত উপকারী। হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সহায়তা করে। প্রতিদিন চিয়া বীজ খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে।

4. ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে

গবেষণায় দেখা গেছে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে চিয়া বীজ। তাই, ডায়াবেটিস রোগীরা রোজকার ডায়েটে চিয়া বীজ রাখতেই পারেন।

5. ডিটক্স ড্রিংক

এক চামচ চিয়া বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। রোজ সকালে এক গ্লাস জলে লেবু, মধু এবং এই ভেজানো চিয়া বীজ মিশিয়ে খান। এই পানীয় শরীর থেকে টক্সিন দূর করে। পেটের মেদ ঝরাতে সাহায্য করে।

6. প্রদাহ কমায়

শরীরের অসংখ্য ব্যাধির মূলে রয়েছে উচ্চ মাত্রার প্রদাহ। চিয়া বীজে ক্যাফেইক অ্যাসিড নামক এক প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই অ্যান্টি-অক্সিড্যান্টটি প্রদাহনাশক হিসেবে বেশ উপযোগী। গবেষণায় দেখা গেছে, খালি পেটে চিয়া বীজ ভেজানো জল পান করলে প্রদাহের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion