Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য ভাল রাখতে রোজ সকালে খান ভেজানো আমন্ড, এর উপকারিতা জনলে অবাক হবেন!
বাদামের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর হল আমন্ড। পুষ্টিসমৃদ্ধ আমন্ড স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারি তা আর বলার অপেক্ষা রাখে না। এটি ভিটামিন, খনিজ, ফাইবারের ভাল উৎস। আমন্ড হার্ট এবং ব্রেন, উভয়ই ভাল রাখতে অত্যন্ত সহায়ক। এছাড়া, নিয়মিত আমন্ডের সেবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, ওজন কমানোর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর।
তবে শুকনো আমন্ডের পরিবর্তে, জলে ভিজিয়ে রাখা আমন্ডের সেবন আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি উপকারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক, ভেজানো আমন্ড সেবনের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

১) ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক
আমন্ড উচ্চ প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। তবে আমন্ডে কার্বোহাইড্রেটের মাত্রা অনেকটাই কম থাকে। তাই, প্রতিদিন সকালে কয়েক টুকরো ভেজানো আমন্ডের সেবন, ওজন কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, বাদাম খাওয়া মেটাবলিজম বাড়িয়ে তুলতে পারে, যা ওজন হ্রাসের সাথে যুক্ত। পেটের চর্বি কমাতেও সাহায্য করতে পারে আমন্ড।
২) পুষ্টি সমৃদ্ধ
আমন্ড একাধিক পুষ্টিগুণে ভরপুর। আমন্ড ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং আরও অনেক পুষ্টির দুর্দান্ত উৎস। তাই, স্বাস্থ্য ভাল রাখতে খাদ্যতালিকায় অবশ্যই ভেজানো আমন্ড অন্তর্ভুক্ত করুন।
৩) হজম ক্ষমতাকে শক্তিশালী করে তোলে
শুকনো আমন্ডের থেকে ভেজানো আমন্ড হজম করা সহজ। ভেজানো আমন্ডের সেবন এনজাইম উৎপাদনে সহায়ক, যা হজম ক্ষমতা শক্তিশালী করে। এছাড়া এটি পুষ্টির শোষণের ক্ষেত্রেও সহায়তা করে।
৪) ত্বক এবং চুলের ক্ষেত্রে অত্যন্ত উপকারি
ভিটামিন-ই ত্বক ও চুলের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। আর আমন্ড হল ভিটামিন-ই এর উৎস। তাই আমন্ডের সেবন ত্বককে মসৃণ ও কোমল করে তুলতে সহায়তা করে। এমনকি আমন্ড তেলের ব্যবহারও ত্বকের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। তাছাড়া, আমন্ড চুল পড়া বন্ধ করার পাশাপাশি, চুলের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে।
৫) মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়ক
আমন্ড সেবনের অন্যতম জনপ্রিয় উপকারিতা হল, এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে। আমন্ড ভিটামিন-ই এর উৎস। এটি জ্ঞানের ক্ষয় রোধ করা, মনোযোগ বৃদ্ধি করা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক।
৬) কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
খারাপ কোলেস্টেরলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমন্ড, খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে পারে। এছাড়া, ভেজানো আমন্ডের সেবন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে, যা হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারি।
৭) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক
আমন্ড ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই খনিজ পর্যাপ্ত পরিমাণে পাওয়া মেটাবলিক সিন্ড্রোম এবং ব্লাড সুগার প্রোফাইল উন্নত করতে সহায়তা করতে পারে।
৮) রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক
ভেজানো আমন্ডে সোডিয়াম কম থাকে এবং পটাশিয়াম বেশি থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধিসহ, অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যারও মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিয়মিত আমন্ডের সেবন, ধমনী জমে যাওয়ার সম্ভাবনা হ্রাস করতেও সহায়তা করে।



Click it and Unblock the Notifications
