Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুগার কমায়, ভাল রাখে হৃদযন্ত্র, জামের উপকারিতা জানলে অবাক হবেন!
Black Jamun Health Benefits in Bengali: গরমকাল মানেই হরেক রকমের ফলের সমাহার! এর মধ্যে অন্যতম হল কালো জাম। নুন, লঙ্কা দিয়ে জাম মেখে খাওয়ার আনন্দ আজও বহু বাঙালি বাড়িতেই চোখে পড়ে। তবে শুধু মুখের স্বাদই ফেরায় না, জাম শরীরের আরও নানা উপকারে লাগে।
ত্বকের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, রক্তচাপ-সহ একাধিক রোগভোগ থেকে মুক্তি মিলতে পারে জাম খেলে। দেখে নেওয়া যাক এই ফলের উপকারিতাগুলি।

হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে
ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ কালো জাম হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ফলে রক্ত শরীরের অঙ্গগুলিতে আরও অক্সিজেন বহন করে এবং শরীর সুস্থ রাখে। এ ছাড়া, রক্ত পরিশুদ্ধ করতেও জামের বিশেষ ভূমিকা রয়েছে। চোখ এবং ত্বকও ভাল রাখে এই ফল।
হার্ট সুস্থ রাখে
পটাশিয়ামে ভরপুর কালো জাম, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এই ফলটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের মতো রোগ-ব্যাধি প্রতিরোধ করে। এর পাশাপাশি ধমনীও সুস্থ রাখে।
মাড়ি ও দাঁত মজবুত করে
কালো জাম মাড়ি ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী। জাম গাছের পাতায় ব্যাকটেরিয়ারোধী গুণ রয়েছে। এটি মাড়ির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে। পাতা শুকিয়ে গুঁড়ো করে টুথ পাউডার হিসেবে ব্যবহার করুন। এটি মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
এই গাছের ছাল দিয়ে পাচন তৈরি করে, তা দিয়ে মুখ ধুতে পারেন। এটি মুখের আলসারের চিকিৎসায় সাহায্য করবে।
সংক্রমণ প্রতিরোধ করে
জামে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফেক্টিভ এবং অ্যান্টি-ম্যালেরিয়া গুণ রয়েছে। এ ছাড়াও এই ফলে ম্যালিক অ্যাসিড, ট্যানিন, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং বেটুলিক অ্যাসিড রয়েছে। যে কারণে কালো জাম সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
ডায়াবেটিসের চিকিৎসা করে
কালো জামা ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ নিরাময় করতে পারে। এতে কম গ্লাইসেমিক ইনডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে। জামের বীজ, গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।



Click it and Unblock the Notifications