Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হাড় মজবুত করতে রোজ খান কাজুবাদাম! কী ভাবে খেলে মিলবে বেশি উপকার?
Cashew Soaked in Milk Benefits in Bengali: পায়েস হোক বা পোলাও, একমুঠো কাজুবাদাম পড়লে যেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়! বিভিন্ন তরকারিতেও কাজুবাদামের পেস্ট ব্যবহার করা হয়ে থাকে। তবে কাজু কেবল খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের খেয়াল রাখতেও এর জুড়ি মেলা ভার। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপারের মতো উপকারী উপাদান। এ ছাড়াও, কাজুবাদাম ভিটামিন কে, ভিটামিন বি৬ এবং থায়ামিন সমৃদ্ধ, যা শরীরের নানা সমস্যা দূর করে অতি সহজেই। এই কারণেই পুষ্টিবিদরা প্রতিদিন কাজু খাওয়ার পরামর্শ দেন।

তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। বিশেষজ্ঞদের মতে, দুধে কাজু ভিজিয়ে খেলে হাড় ও পেশীর বিকাশ ঘটে, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি মেলে। এ ছাড়াও, দুধে কাজুবাদাম ভিজিয়ে খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এক গ্লাস দুধে কাজুবাদাম ভিজিয়ে খেলে কী কী উপকার মিলতে পারে।

হাড় মজবুত করে
দুধে ভেজানো কাজুবাদাম খেলে হাড় শক্তিশালী হয়। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর, কাজুবাদামে রয়েছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ এবং ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান। এই সমস্ত ভিটামিন এবং খনিজগুলি হাড়কে শক্তিশালী করে, জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়। তাই, হাড়ের ব্যথা কমাতে বয়স্ক ব্যক্তিরা অবশ্যই রোজ দুধে কাজুবাদাম ভিজিয়ে খান। দুধে সারা রাত কাজুবাদাম ভিজিয়ে রাখুন। পরদিন সেই দুধ খান।

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়
যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা দুধে কাজুবাদাম ভিজিয়ে খেতে পারেন। কাজুতে থাকে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কার্যকর। রাতে দুধে কাজু বাদাম ভিজিয়ে রেখে দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিন। এতে পেট পরিষ্কার হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রতিদিন দুধে কাজুবাদাম ভিজিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাজুবাদাম ও দুধ উভয়ই ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। আর, একসঙ্গে এই দু'টি খাবার খাওয়া হলে অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে।

ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে
কাজুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। যদি প্রতিদিন দুধে কাজুবাদাম ভিজিয়ে খান তাহলে আপনার শরীরে থাকা ফ্রি র্যাডিক্যালস ধ্বংস হবে। আর, ফ্রি র্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকেও রক্ষা পাবে শরীর। তাই, শরীর এবং ত্বককে সুরক্ষিত রাখতে রোজ খান কাজুবাদাম।

কী ভাবে দুধে ভেজানো কাজুবাদাম খাবেন?
এক গ্লাস দুধে ৩-৫টি কাজু ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে দুধ আর কাজু ভালো করে ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে কাজুবাদাম চিবিয়ে খান আর তার সঙ্গে দুধ পান করুন। তবে অত্যধিক কাজুবাদাম খাবেন না। কারণ কাজুবাদাম শরীর গরম করে, আর দুধ ও কাজুবাদামে ক্যালোরি এবং হেলদি ফ্যাট থাকে, যা আপনার ওজন বাড়াতে পারে। তাই কম পরিমাণে খান।



Click it and Unblock the Notifications