Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে? মেনে চলুন এই নিয়মগুলি
গরমের দাপটে নাজেহাল দশা। এই সময় আমাদের ঘুম মাথায় উঠেছে। তার মধ্যেই লোডশেডিং-এর সমস্যা। আবার অনেকের বাড়িতে এসিও নেই। ফলে এই গরমের রাতে আরামে ঘুমোনো গল্প কথা ছাড়া আর কিছুই মনে হয়না। সুস্থ থাকতে সবারই পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন রয়েছে। ঠিক মতো ঘুম না হলে শরীরে দেখা দেয় নানা সমস্যা। এমনকি ওজনও বেড়ে যায়। সারাদিন ক্লান্ত লাগে।
বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ কমাতে প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর প্রয়োজন রয়েছে। এমন অনেকেই রয়েছেন যাদের রাতের ঘুম হয় না সঠিকভাবে। ফলে পরের দিন কাজের ক্ষমতাও কমে যাচ্ছে। মনে রাখবেন, রাতে ঘুমোতে না পারার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে গরমটি নিয়ন্ত্রণ করার কোনও উপায় আপনার নেই। কিন্তু অন্যগুলি রয়েছে। তাই সেই বিষয় নিয়ে রইল কয়েকটি টিপস। দেখুন-

- রাতে ঘুমানোর আগে রোজ নিয়মিত ব্রাশ করুন। সেই সঙ্গে নিজের ত্বকেরও যত্ন নিন। মুখে পছন্দের নাইট ক্রিম মাখবেন। বিছানা গুছিয়ে শোবেন। এগুলি আপনার ভালো ঘুমের সাহায্য করবে। সঙ্গেই আপনি যদি ডায়রি লিখতে পছন্দ করেন, তবে রাতে ঘুমানোর আগে লিখতে পারেন। এতে করে আপনার মানসিক চাপও অনেকটাই কমবে। দুশ্চিন্তা কমবে। রাতে ঘুম ভালো আসবে।
- পাশাপশি ঘুমানোর আগে ১০ মিনিট হলেও ব্যায়াম করুন। ব্যায়াম করলে মানসিক চাপ ও দুশ্চিন্তা দূরে থাকবে। এরপর ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাস নিন। এছাড়াও আপনি ঘরে হাঁটাহাঁটি করতে পারেন। তবে মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে কখনোই মোবাইল বা ল্যাপটপ বেশি ঘাটাঘাটি করবেন না। এতে শরীর থেকে মেলাটোনিন উৎপাদন কমতে থাকে। এতে ঘুমের ব্যাঘাত ঘটে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে খাচ্ছেন টক দই? দিন নাকি রাত, কখন খাবেন জানুন
- রাতে ভালো ঘুমের জন্য সর্বদা হালকা খাবার খান। ঘুমানোর অন্তত তিন-চার ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন। চিনি, বেশি চর্বি বা ক্যাফেইনযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার রাতে কখনোই খাবেন না। ঘুমাতে যাওয়ার আগে ধূমপান একেবারে করবেন না। এতে ঘুম প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তবে রাতে ঘুমানোর আগে দুধ বা কলা খেতে পারেন। এতে আপনার ভালো ঘুম হবে। কারণ এতে ট্রিপটোফ্যান থাকে। যা ভালো ঘুমের সহায়ক।
- দুপুরে যত ক্লান্তই লাগুক, আধ ঘণ্টার বেশি ঘুমাবেন না। আর সেই ঘুমটিও যেন হয় বিকেল ৪টের আগে। রোজ নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। তাতে ঘুম ভালো হবে।
- শরীরে জলের অভাব হলেও ঘুমের সমস্যা হতে পারে। তাই ঘুমাতে যাওয়ার আগে অল্প করে জল খেয়ে নিন।



Click it and Unblock the Notifications