তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে খাচ্ছেন টক দই? দিন নাকি রাত, কখন খাবেন জানুন

By Bhagysree Sarkar

গরমের তাপে পুড়ছে জনজীবন। তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ নানারকমের চেষ্টা করে। অনেকেই আবার শরীর ঠান্ডা রাখতে শরবত বা আইসক্রিম খান। কেউ আবার পাতে রাখেন দই। টক দইয়ের উপকারিতার কথা কমবেশি সবারই জানা। এতে শরীরের জন্য উপকারী ক্যালসিয়াম, ভিটামিন বি১২, ভিটামিন বি৬, রিবোফ্লাভিন এবং প্রোটিনের মতো পুষ্টি উপাদান পাওয়া যায়। এসব উপাদান শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে।

এছাড়াও, নিয়মিত টক দই খেলে বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো রোগ কমে যায়। এর মধ্যে আছে প্রচুর প্রোবায়োটিক। এগুলি পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোর মতোই পুষ্টিগুণে ভরপুর। এর ফলে খাবার দ্রুত হজম হয়। এতে থাকা ক্যালোরি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট পেশিকে শক্তিশালী করে। তবে অনেকেই ভাবেন গরমে দই খেলে শরীর ঠান্ডা থাকে, এমনটা কিন্তু নয়।

গরমের দিনে দই খেলে বরং পেট গরম করে দেয়। পেটের মধ্যে উষ্ণতা শরীরের বাইরের চেয়ে বেশি। এমন অবস্থায় পেটের মধ্যে দই পড়লে "ফার্মেন্টেশন" প্রক্রিয়া শুরু হয়। এর ফলে পেট আরও গরম হয়ে যায়। তাই গরমকালে দই খেলেও বুঝে-শুনে খাওয়াই ভালো। তা নাহলে অতিরিক্ত পেট গরম থেকে শরীর খারাপ লাগতে পারে। তবে শুধু দই খেলেই হবে হবে না, কোন সময়ে খাচ্ছেন সে ব্যাপারেও নজর দিতে হবে।

তাহলে ঠিক কোন সময়ে দই খাবেন?

অনেকেই মনে করেন গরমে দই খেলে শরীর ঠান্ডা থাকে। বেশিরভাগ মানুষই দিনের বেলা দই খান। তবে কেউ কেউ রাতে দই খেতে পছন্দ করেন। পুষ্টিবিদদের মতে, দই খাওয়ার সঠিক সময় হল বিকেল বেলা। এই সময় দই খেলে হজম প্রক্রিয়া ঠিক থাকে। এই গরমে ভালো ফল পেতে বিকেলে এক বাটি দই খাওয়া খেতে পারেন। তবে দই যেন টাটকা হয় সেদিকে লক্ষ্য রাখুন। অন্যদিকে শীতকালে বিকালে দই খাওয়া এড়িয়ে চলুন। তা না হলে সর্দি-কাশির মতো সমস্যা হতে পারে।

এবার চলুন দেখে নেওয়া যাক, কখন দই খাওয়া উচিত নয়?

টক দই উপকারী হলেও রাতে খাওয়া উচিত নয়। এছাড়া দই লবণ, দুধ, মাছ, ঘি ও মধু মিশিয়ে খাওয়া উচিত নয়।

টক দইয়ের উপকারিতা-

১. টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায়।

২. দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। হজমে সুবিধা হয়।

৩. নিয়মিত টক দই খেলে কোলেস্টেরল কমে। ফলে যা হৃদরোগ সংক্রান্ত সমস্যাও কমে। রক্তচাপ স্বাভাবিক থাকে।

৪. টক দই ত্বকের জন্যও উপকারী। এতে ভিটামিনের পরিমাণ বেশি। এছাড়া দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। যা ত্বকের সমস্যা দূর করে।

Story first published: Friday, May 3, 2024, 19:10 [IST]
X
Desktop Bottom Promotion