Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি
শরীর সুস্থ রাখতে গেলে নিরোগ থাকতে হবে। আর রোগহীন তখনই থাকতে পারবেন যখন আপনার শরীরকে হঠাৎ করে কোনও রোগ আক্রমণ করতে পারবেন না। [এই খাবারগুলি মুহূর্তে মন খারাপ ভালো করে দিতে পারে]
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বহু রোগ দুর্বল ইম্যুনিটি সিস্টেমের কারণেই আমাদের শরীরে বাসা বাঁধে। এর মধ্যে কিছু রোগ রয়েছে যা প্রাণঘাতীও হতে পারে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিশ্চিত করা আমাদের একান্ত কর্তব্য। [অগ্ন্যাশয়ের ক্যানসার আটকাতে পারে এই খাবার]
অর্থাৎ সুস্থ থাকার প্রাথমিক শর্ত হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা। আর সেটা করতে দুটি উপায় ভীষণভাবে উপকারী। [থাইরয়েডের সমস্যা কমাতে এই খাবারগুলি বর্জন করুন]
প্রথমত, নিয়মিত শরীরচর্চা করলে শরীর ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এবং দ্বিতীয়ত, কিছু খাবার নিয়মিত নিজের ডায়েটে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা তার সমতা বজায় থাকে। কোন কোন খাবার রয়েছে সেই তালিকা দেখে নিন নিচের স্লাইড থেকে। [রাতে ঘুমানোর আগে এই খাবারগুলি এড়িয়ে যান]

রসুন
ইম্যুনিটি সিস্টেমকে বাড়াতে রসুনের কোনও বিকল্প নেই। এতে রয়েছে অ্যালিসিন, জিঙ্ক, সালফার, সেলেনিয়াম এবং ভিটামিন এ ও ভিটামিন ই। নানা ধরনের রোগকে প্রতিরোধ করতে পারে রসুন। এর পাশাপাশি রক্ত সঞ্চালন পদ্ধতি সঠিক করা ও কাম ভাবকে ধরে রাখতেও এর জুড়ি নেই।

দই
হজম ক্ষমতাকে ভালো করার মধ্য দিয়ে টক দই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। প্রতিদিনের ডায়েটে দই রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।

বার্লি
বার্লি ও ওটসে প্রচুর পরিমাণে বিটা-গ্লুক্যান ফাইবার থাকে। যাতে অ্যান্টিঅক্সিডেন্টসের পরিমাণ অনেক বেশি। এগুলি শরীরকে রোগের হাত থেকে বাঁচায়।

রাঙা আলু
রাঙা আলু বা মিষ্টি আলুতে ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে। এই ভিটামিন শরীরে টিস্যু তৈরিতে বিশেষ সাহায্য করে। ত্বকের উপরিভাগে যাতে ব্যাকটেরিয়া না জমতে পারে তা নিশ্চিত করে রাঙা আলু।

মাশরুম
রক্তে শ্বেতকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে মাশরুম। এই শ্বেত কণিকা দেহে অসুখ-বিসুখের সঙ্গে লড়াই করে।

ডিম
রোগ প্রতিরোধ করতে ডিমের মতো খাবারের জুড়ি মেলা ভার। এতে থাকা নানা ধরনের ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি রোগ প্রতিরোধ করে, যৌন মিলনের ইচ্ছা বাড়ায় ও রক্ত সঞ্চালনাকে নিয়ন্ত্রণ করে।

আভোকাডো
এতে রয়েছে ভিটামিন বি১, সি ও এ। এছাড়া আরও অনেক খনিজ রয়েছে যা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

নারকেল
নারকেলেরও নানা উপকারিতা রয়েছে। এতে থাকা লরিক অ্যাসিড শরীরে প্রবেশের পরে মনোলরিনে রূপান্তরিত হয়। এই উপাদানটি মাতৃদুগ্ধেও বর্তমান থাকে যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

বেরি
নানা ধরনের বেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

বাধাকপি
শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিন রয়েছে বাধাকপিতে। এটি আপনাআপনি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়।

লেবু
নানা রোগ থেকে বাঁচাতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা নানা ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

আদা
আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ও খনিজ। এগুলি শরীরকে রোগের হাত থেকে আটকায় ও সুস্থ রাখে।



Click it and Unblock the Notifications