Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কলার সঙ্গে ভুলেও নয় এই ৫ খাবার, মারাত্মক ক্ষতি হয় স্বাস্থ্যের!
শরীরের যত্ন নিতে যে ফলগুলির উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, তার মধ্যে অন্যতম হল কলা। প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর এই ফল। কলা হার্ট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচায়। কলায় থাকা আয়রন অ্যানিমিয়ার মতো রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই চিকিৎসকরা রোজ একটি করে কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
তবে দৈনন্দিন জীবনে এমন কয়েকটি খাবার আছে, যেগুলি কলার সঙ্গে খাওয়ার ফলে অজান্তেই ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। কী সেগুলি? জেনে নিন।

দুধ এবং দুগ্ধজাত পণ্য
কলায় পুষ্টিগুণ ভরপুর। প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন প্রচুর পরিমাণে থাকে এই ফলে। দুধও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাদ্য। প্রোটিন, ক্যালশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে দুধের মধ্যে। দুধ আর কলা একসঙ্গে খেয়ে নিলে পুষ্টির মাত্রা অত্যধিক হয়ে যায়। ফলে তা পাচন প্রক্রিয়ায় বাধা স়ৃষ্টি করে। সহজে হজম হতে চায় না। ফলে পেট ফুলে থাকে, গ্যাস অম্বলের সমস্যা হয় এবং শারীরিক অস্বস্তি দেখা দেয়। তাছাড়া, একসঙ্গে খেলে দু'টি খাবারের সব পুষ্টিগুণ নষ্টও হয়ে যেতে পারে।
উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার
ব্রেকফাস্ট মানেই অনেকের কাছে ডিম-কলা-পাউরুটি। কিন্তু জানেন কি ডিমের সঙ্গে কলা খাওয়া কতটা ক্ষতিকর? কলার সঙ্গে মাংস বা ডিম একসঙ্গে খেলে হজমের সমস্যা হয়। গ্যাস, অ্যাসিডিটি, অম্বল দেখা দিতে পারে।
প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট
প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট যেমন চিনিযুক্ত স্ন্যাকস বা বেকড খাবারের সঙ্গে কলা খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং হঠাৎ কমেও যেতে পারে। ফলে খাবার খাওয়ার পরপরই ক্লান্তি এবং পুনরায় খিদের অনুভূতি হতে পারে।
কাঁচকলা
পাকা কলা হজম করা সহজ। কিন্তু কাঁচকলার সঙ্গে পাকা কলা খেলে বদহজমের সমস্যা দেখা দেয়। কারণ কাঁচকলায় প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, যা হজম করা কঠিন। এর ফলে পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। .
সাইট্রাস ফল
মুসাম্বি, কমলালেবু বা আঙুরের মতো সাইট্রাস ফলের সঙ্গে কলা খেলেও বদহজম হয়। এর কারণ হল, কলা এবং সাইট্রাস ফল উভয়েই অ্যাসিডিক পুষ্টি থাকে, যা আমাদের শরীরের জন্য ভালো নয়।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications