প্রতিদিন খান এই ৩ ফল, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমবে!

কিডনিতে পাথর। আধুনিক জীবনযাত্রায় ছোটো থেকে বড়, অনেকের মধ্যেই এই সমস্যা দেখা যাচ্ছে। অগোছালো জীবনযাপন, জল কম খাওয়া, বাইরের খাবার বেশি খাওয়া, দীর্ঘ ক্ষণ প্রস্রাব চেপে রাখা - এমন অনেক কারণেই কিডনির সমস্যা বাড়ছে। শুধু পাথর জমা নয়, আরও নানা কিডনি রোগেও দেখা দিচ্ছে।

কিডনিতে কোনও সমস্যা হলে বাইরে থেকে সব সময় তার আঁচ পাওয়া যায় না। তাই কিডনির অসুখকে 'নিঃশব্দ ঘাতক' বলেই ব্যাখ্যা করেন অনেক চিকিৎসক। তাই কিডনি সুস্থ রাখতে গেলে খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আজকের আর্টিকেলে এমন কয়েকটি খাবার সম্পর্কে বলা হল, যেগুলি কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে।

food for kidneys

সাইট্রাস জাতীয় ফল

ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল কিডনিতে পাথর জমতে দেয় না। পাতিলেবু, কমলালেবু এবং মুসাম্বির মতো সাইট্রাস ফলে থাকে সাইট্রেট। যা কিডনিতে পাথর গঠন রোধ করতে সাহায্য করে। তাই এই ধরনের ফল নিয়মিত খান।

বেদানা

কিডনি ভাল রাখতে খুব উপকারী বেদানা। কিডনির কার্যকলাপ সচল রাখে এই ফল। বেদানায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। যা সব রকম সমস্যা থেকে রক্ষা করে কিডনিকে। তাই রোজ একটা করে বেদানা খাওয়া যেতেই পারে।

বেরি

ব্লুবেরি এবং স্ট্রবেরির মতো বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং এগুলিতে অক্সালেট কম। যা কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য ফলের সঙ্গে নিয়ম করে খেতে পারেন বেরিও।

জল

কিডনিতে পাথর হওয়া আটকাতে সবচেয়ে কার্যকর উপায় হল প্রচুর জল পান করা। নিয়মিত পর্যাপ্ত জল পান করা প্রস্রাব পাতলা করতে এবং পাথর তৈরি করতে পারে এমন খনিজগুলি শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। তাই এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অবশ্যই জল পান করুন।

Story first published: Wednesday, August 23, 2023, 20:55 [IST]
X
Desktop Bottom Promotion