Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পেট ফাঁপা, গ্যাসের সমস্যায় জেরবার? এই ৬ খাবার এড়িয়ে চললেই সুস্থ থাকবেন!
অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই পেট ফুলে থাকে। গ্যাসের ব্যথায় ছটফট করতে হয়। কিছু খাওয়া তো দূর। কিছু খাওয়ার ইচ্ছাটুকুও চলে যায়।
গ্যাসের ব্যথা কমাতে অনেকেই ভরসা রাখেন ওষুধের উপরে। কিন্তু ব্যথানাশক এই ওষুধ বেশি খাওয়াও ক্ষতিকর, তা বারবারই বলেন চিকিৎসকেরা। বরং রোজের ডায়েট থেকে নির্দিষ্ট কিছু খাবার বাদ দিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুষ্টিবিদেরা বলছেন, এমন কিছু খাবার রয়েছে যেগুলি খেলে পেটে গ্যাসের উপদ্রব বাড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবারের কারণে গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা বাড়ে।

পেঁয়াজ
রান্নার স্বাদ বাড়াতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। অনেকের আবার ভাত, রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকে। কিন্তু পেঁয়াজে থাকা ফ্রুক্ট্যান্স নামক কার্বোহাইড্রেট পেট ফাঁপার মতো সমস্যা বাড়িয়ে তোলে। শরীরে গিয়ে এই ফ্রুক্ট্যান্স ভাঙার সময়েই পেটে গ্যাস উৎপন্ন হয়। তবে পেঁয়াজ ঠিকমতো রান্না করে খেলে এই সমস্যা হয় না।
কাঁচা স্যালাড
স্যালাড স্বাস্থ্যকর খাবার হিসেবেই পরিচিত। কিন্তু কাঁচা শাকসবজি দিয়ে তৈরি স্যালাড সবার পেটের জন্য ভাল নাও হতে পারে। কাঁচা শাকসবজিতে সালফার থাকে, যার কারণে গ্যাস এবং পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে।
তবে শাকসবজি হালকা ভেজে বা ভাপিয়ে স্যালাড বানিয়ে খেলে গ্যাস, বদহজমের মতো সমস্যা হয় না। স্যালাডে আদা বা গোলমরিচ ব্যবহার করাও অত্যন্ত উপকারী।
পপকর্ন
সিনেমা দেখতে গিয়ে পপকর্ন খান না, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। আবার, সারা দিনের কাজের ফাঁকে টুকটাক মুখ চালাতেও পপকর্নের জুড়ি নেই। কিন্তু ভুট্টায় থাকা ফাইবার সকলের পেটের জন্য ভাল নয়। শরীরে গিয়ে এই ফাইবার ভাঙার সময়েই পেটে গ্যাস উৎপন্ন হয়। যার ফলে পেট ফাঁপা অনুভূত হয়।
আপেল এবং পীচ
আপেল এবং পীচ খেলেও বদহজমের সমস্যা হতে পারে। কারণ এই সব ফলে প্রচুর ফ্রুক্টোজ থাকে। এই উপাদানটি আসলে এক ধরনের প্রাকৃতিক শর্করা। যা পেটে গ্যাস উৎপাদন শুরু করতে পারে। তবে এই ফলগুলি রান্না করে খেলে ফ্রুক্টোজ ভেঙে যায়, ফলে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে।
চিউইং গাম
চিউইং গাম গ্যাস, পেট ফাঁপার মতো সমস্যা হওয়ার অন্যতম কারণ। কারণ চিউইং গাম চেবানোর সময়ই আমাদের পেটের মধ্যে অতিরিক্ত বায়বীয় পদার্থ ঢুকে যায়। যা পাচনতন্ত্রে জমা হয় এবং শারীরিক অস্বস্তি দেখা দেয়।
বিন্স
বিনসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া বিনসের মধ্যে 'ওলিগোস্যাকারাইড' নামক শর্করা রয়েছে। এই জাতীয় শর্করা ভাঙতে সমস্যা হয়। যার ফলে পেট ভার হয়ে থাকে।
Disclaimer: এই আর্টিকেলটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।



Click it and Unblock the Notifications
