আপনি কি রাতে ভালো ঘুমাতে পারছেন না, চিন্তা নেই, রইল টিপস

By Autri

প্রত্যেকটি ব্যক্তিরই পর্যাপ্ত পরিমাণে শরীরে ঘুমের প্রয়োজন। যদি ঘুম সঠিক না হয় তাহলে শরীরের নানান সমস্যা হয়। এমনকি ওজনও হু হু করে বাড়তে থাকে। শরীর ভালো লাগে না। নিজেকে খুব ক্লান্ত মনে হয়। অনিদ্রার সমস্যায় ভোগা খুব খারাপ।

মানসিক চাপ কমিয়ে আপনাকে নিত্যদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এমন অনেকেই রয়েছেন যারা রাতে সঠিকভাবে ঘুমোতে পারেন না। সারাদিন কাজের ক্ষমতাও কিন্তু এই কারণে কমতে থাকে তাঁদের। যাতে রাতে ভালো ঘুম হয় তার জন্য এই টিপসগুলি আপনিও মানতে পারেন।

sleeping
  • ব্রাশ করবেন

রাতে ঘুমোনোর আগে আপনি রোজ ব্রাশ করবেন। সেই সঙ্গে ত্বকের যত্ন নেবেন। মুখে ক্রিম মাখবেন ও বিছানা গুছিয়ে টানটান করে শোবেন। এটি যদি আপনি করেন তাহলে আপনার রাতে খুব ভালো ঘুম হবে। মানসিক চাপ অনেকটা কমবে।

  • প্রাণায়ম করবেন

যখন আপনি রাতে ঘুমোতে যাবেন সে সময় মানসিক চাপ ও দুশ্চিন্তাকে দূরে রাখবেন। শোওয়ার কিছুক্ষণ আগে ১০ মিনিট হলেও প্রাণায়াম করবেন। এটি করার পর আসতে আসতে শ্বাস নেবেন। এর কিছুক্ষণ পর আপনি একটু ঘরে হাঁটাহাঁটি করবেন। এতে দেখবেন আপনার রাতে ঘুম খুব ভালো হবে।

  • ডায়রি লিখবেন

যদি আপনি ডায়রি লিখতে পছন্দ করেন তাহলে রাতে ঘুমাবার আগে আপনি তা লিখতে পারবেন। যদি কবিতা, গল্প লিখতে পছন্দ করেন তাও লিখতে পারেন। তাহলে দেখবেন আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। আপনার মনের ওপর কোনও চাপ পড়বে না। দুশ্চিন্তা অনেক কমবে। রাতে ঘুম ভালো হবে এবং শরীরেও কোন সমস্যা থাকবে না।

  • হালকা খাবার খাবেন

রাতে ভালো ঘুমাবার জন্য হালকা খাবার খান। অন্তত ঘুমাবার তিন-চার ঘন্টা আগে খাবেন। আবার চিনি, প্রক্রিয়াজাত খাবার, বেশি চর্বি বা ক্যাফেইনযুক্ত খাবার রাতে কখনোই খাবেন না। রাতে ঘুমানোর আগে দুধ বা কলা খেতে পারে। এতে আপনার ভালো ঘুম হবে। কারণ এতে ট্রিপটোফ্যান থাকে। যা ঘুমের জন্য সহায়ক।

  • মোবাইল বা ল্যাপটপ এড়িয়ে চলুন

রাতে ঘুমোনোর আগে কখনোই মোবাইল বা ল্যাপটপ বেশি চালাবেন না। এতে শরীর থেকে মেলাটোনিন উৎপাদন হ্রাস কমতে থাকে। মোবাইল যদি থাকে তা আপনার পাশের টেবিলের সাইলেন্ট করে রাখুন। ঘুমানোর ১ ঘন্টা আগে আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। তাহলে দেখবেন আপনি আসতে আসতে ঘুমিয়ে পড়বেন এবং রাতেও ঘুম কিন্তু খুব ভালো হবে।

X
Desktop Bottom Promotion