প্রতিদিন নিয়ম করে এই যোগাসনগুলি করলেই রুখতে পারবেন ক্যানসার, কীভাবে জানুন

By Bhagysree Sarkar

প্রায়শই ফিট থাকাকে ওজন কমানোর প্রক্রিয়া হিসাবে বোঝেন অনেকে। কিন্তু শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখা ফিটনেসের অন্যতম লক্ষ্য হলেও এটি একমাত্র উদ্দেশ্য নয়। রোগের বিরুদ্ধে লড়াই করার এবং প্রতিরোধ করার জন্য আমাদের শরীরের অসাধারণ ক্ষমতা আমাদের ভিতরে থেকে ফিট করবে। বর্তমানে আমরা শুধুমাত্র ভুল জীবনধারা পছন্দ করছি না, আমরা সম্ভবত এসব সমর্থনও করি। ফলে খাদ্যাভাসে জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের শরীরে। এতে করে শরীরে জন্মাচ্ছে দীর্ঘস্থায়ী রোগ যেমন ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার রোগ, সেইসঙ্গে ক্যানসারও।

ক্যানসার, বর্তমানে বিশ্বব্যাপী দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। এই রোগের জেরে প্রতি বছর লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সুস্থ থাকতে অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু ভালো অভ্যাস। তারই মধ্যে রয়েছে যোগাসন। ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার জন্য আক্রান্তদের নিয়ম করে এইসব যোগাসন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম করে প্রতিদিন যোগাসন করলে শরীর ও মন দুই সুস্থ থাকবে। চলুন এইসব যোগাসন সম্বন্ধে জেনে নেওয়া যাক, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Cancer
  • বক্রাসন

প্রথমে উভয় পা ছড়িয়ে মাটিতে বা ম্যাটে বসুন। উভয় হাত সোজা ভাবে উভয় পায়ের সমান্তরাল রেখে কাঁধ বরাবর তুলুন। এবার দুই গুনতে গুনতে শ্বাস ছাড়ুন ও উভয় হাত দেহের ডান দিকে যতটা সম্ভব নিয়ে দেহটাকে মোচড় দিন। আবার দুই গুনতে গুনতে শ্বাস নিন। পূর্বের অবস্থায় ফিরে আসুন। একইভাবে দেহের বাঁ দিকে মোচড় দিন ও ফের দেহের স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এভাবে দুবার বক্রাসন করার অভ্যাস করুন।

  • উষ্ট্রাসন

এই আসনটি করতে প্রথমে হাঁটু গেড়ে বসুন। পিছন দিকে হেলে উভয় হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে। এবার আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন। ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভিতর দিকে ও অন্য আঙুলগুলি বাইরের দিকে থাকবে। বাঁ হাত বাঁ গোড়ালির ওপর অনুরূপ ভাবে থাকবে। পায়ের পাতা মাটিতে পাতা থাকবে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর শবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে তিনবার করুন।

  • গোমুখাসন

এই আসনটি করার জন্য প্রথমে বাঁ-হাঁটুর উপরে ডান হাঁটু রেখে বসুন। তবে খেয়াল রাখবেন, বাঁ পায়ের গোড়ালি ডান নিতম্বের এবং ডান পায়ের গোড়ালি যেন বাঁ নিতম্বের সংলগ্ন থাকে। ডান হাত মাথার ওপরে তুলে কনুইয়ের কাছ থেকে ভেঙে পিঠে নামান। বাঁ হাত কনুইয়ের কাছে ভেঙে পিছনে নিন। উভয় হাতের আঙুলগুলি বাঁকিয়ে হুকের মতো আঁকড়ে ধরুন। তবে মেরুদণ্ড একদম সোজা থাকবে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ গুনুন। এবার হাত পা বদল করে বিপরীতভাবে অভ্যাস করুন। তারপর শবাসনে বিশ্রাম নিন। এভাবে তিনবার করুন।

Story first published: Wednesday, June 19, 2024, 16:14 [IST]
X
Desktop Bottom Promotion