Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত করুন এই যোগাসনগুলি, সহজেই ঝরবে পেটের মেদ, রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা
বর্তমানে প্রায় সকলেই কাজের সঙ্গে যুক্ত। আর এই কাজের মধ্যে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। যার ফল পেটে অত্যাধিক মেদ জমা। বিশেষ করে যারা অফিসে ৮ থেকে ৯ ঘণ্টা বসে কাজ করেন, তাঁদের এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, কিছু ভালো অভ্যাস এই অতিরিক্ত মেদ থেকে আপনাকে বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন কিছু বিশেষ যোগাসন আছে, যা কমাতে পারে আপনার এই অত্যাধিক মেদ।
এই সমস্ত যোগাসন নিয়মিত অভ্যাস করলে পেটের চর্বির সমস্যা থেকে মুক্তি পাওয়া খুবই সহজ হয়ে উঠবে। তাছাড়া এই অভ্যাস আপনার আরও অনেক স্বাস্থ্য উপকারিতাও দেবে। উদাহরণ স্বরূপ, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পেটের পেশী শক্তিশালী করা সহ অন্যান্য। চলুন উপকারী যোগাসনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-

- ভুজঙ্গাসন-
এই যোগাসনটি আপনার ওজন কমানোর সঙ্গে পেটের চর্বিও কমাবে। এর মাধ্যমে পেটের পেশী শক্তিশালী হয়। নিয়মিত এই আসন করলে খুব সহজেই পেটের চর্বি গলতে শুরু করে। এটি গ্যাসট্রাইটিস, গ্যাসট্রিক আলসার, স্পন্ডিলোসিস, কোমরে ব্যাথা থেকেও মুক্তি দেয়।
- কীভাবে করবেন-
উপুড় হয়ে শুয়ে হাতের তালু দুটি বুকের দুই পাশে মাটিতে এমন ভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর থাকে। নজর রাখবেন হাতের কনুই গায়ের সঙ্গে যেন লেগে থাকে। পা দুটি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে। এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর উপুড় হয়ে শবাসনে বিশ্রাম নিন।
- ত্রিকোণাসন-
এই যোগাসনটিও আপনার ওজন কমানোর সঙ্গে পেটের চর্বি কমাবে। এটি পেট ও কোমরের মেদ ঝরিয়ে ফেলে সহজেই। সারা শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটায়। সঙ্গেই পায়ের কব্জির, উরুর পেশির ও কাঁধের সন্ধিস্থলের বেদনা সারাতে উপকারী।
- কীভাবে করবেন-
দুই পা হাত পরিমাণ ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত কাঁধ বরাবর তুলুন, যাতে হাত দুটি এক সরলেরখায় থাকে। এমন অবস্থায় আস্তে আস্তে ডান দিকে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। বাঁ হাত ওপরের দিকে ওঠান যেন বাঁ হাত ডান হাতের সঙ্গে একই সরলেরখায় থাকে। এবার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। এরপর হাতের অবস্থায় ঠিক রেখে সোজা হয়ে দাঁড়ান। হয়ে গেলে, এবার বাঁ দিকে ঝুঁকে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে পূর্বের মতো অভ্যাস করুন। তার পর সোজা হয়ে দাঁড়িয়ে হাত নামান। এরকম করার অন্তত তিনবার অভ্যাস করুন। তবে প্রতিবারে শবাসনে বিশ্রাম নিন।
- সেতুবন্ধাসন-
এই যোগাসনটি আপনার পেটের চর্বি কমাতে সক্ষম। এই আসন করলে পিঠের ও কোমরের শক্তি বৃদ্ধি হয়। আবার ঘাড়ের ক্ষেত্রেও এই আসন ভীষণ উপকারী।
- কীভাবে করবেন-
প্রথমে শুয়ে পড়ুন। এবার শ্বাস-প্রশ্বাসের হার স্বাভাবিক রাখুন। হাতগুলি পাশে রেখে ধীরে ধীরে আপনার পা হাঁটু থেকে বাঁকিয়ে নিতম্বের কাছে নিয়ে আসুন। মেঝে থেকে নিতম্ব যতটা সম্ভব উঁচু করুন। তবে হাত মাটিতেই থাকবে। কিছুক্ষণ শ্বাস আটকে রাখুন। পা সোজা করুন। ১০ থেকে ১৫ সেকেন্ডের বিশ্রাম করে আবার একইভাবে করুন।



Click it and Unblock the Notifications