Signs of depression: পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায় ডিপ্রেশন! কিন্তু কেন?

By Bhagysree Sarkar

Signs of depression: ডিপ্রেশন বা বিষণ্নতা (Depression), এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক অসুস্থতা (Mental illness)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, অক্ষমতার অন্যতম প্রধান কারণও এই ডিপ্রেশন। গবেষণা বলছে, ডিপ্রেশন যেকোনও শ্রেণীর মানুষকে প্রভাবিত করতে পারে।

শুধু তাই নয়, গবেষণা বলছে, মহিলারা পুরুষদের তুলনায় বেশি বিষণ্নতায় আক্রান্ত হন। কিন্তু কেন এমন হয়, এর পিছনে লুকিয়ে কোন কারণগুলি, আপনি কীভাবেই বা বুঝবেন, আপনার মধ্যে বিষণ্নতার লক্ষণগুলি (Signs of depression)? সব উত্তরই পাবেন আজকের প্রতিবেদনে।

Depressed Woman

আজকের যুগের নারীরা মাল্টিটাস্কিং-এ (Multitasking) বিশ্বাসী। যাতে করেই তারা আজ স্বাধীন নারীর খেতাব অর্জন করছে। কিন্তু শুনতে ভালো লাগলেও এই কাজ আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাল্টিটাস্কিং একজন পুরুষের জন্য যেমন কঠিন এবং ক্লান্তিকর, ঠিক তেমনই একজন নারীর জন্যও। বিশ্রামের অভাব, অন্যের চাহিদাকে নিজের উপরে রেখে এবং সর্বদা উৎপদনশীল হওয়ার প্রত্যাশায় বেঁচে থাকার কারণে একজন মহিলা, আজ সবচেয়ে বেশি হতাশার শিকার।

মনে রাখবেন জৈবিক, হরমোনজনিত এবং সামাজিক চাপও বিষণ্নতাকে উৎসাহিত করে। শুধু তাই নয়, অনেক মহিলারাই ক্যারিয়ার ঝুঁকিতে থাকলে বিষণ্নতায় চলে যেতে পারে। এছাড়াও অনেকে আবার সন্তান জন্মের পরেও বিষণ্নতা বা মানসিক অবসাদে ভুগতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন অনেক কারণ রয়েছে, যা বিশেষত মহিলাদের মধ্যে বিষণ্নতা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে মহিলাদের নিজের মধ্যে বিষণ্নতার লক্ষণগুলি চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।

চিকিৎসকদের মতে, বর্তমানে বেশিরভাগ মহিলাই জানেন না যে তারা বিষণ্নতার শিকার। সময়মত এর চিকিৎসা না হলে সমস্যা আরও বাড়বে। তাই সময় থাকতে এগুলিকে চিহ্নিত করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, মহিলাদের মধ্যে বিষণ্নতার এই লক্ষণগুলি-

  • বিরক্তিভাব
  • অনিদ্রা ও ক্লান্তি
  • ওজন হ্রাস বা বৃদ্ধি
  • কাজের প্রতি অনাগ্রহ
  • নেতিবাচক চিন্তা ও অতিরিক্ত চিন্তা
  • নিজের যত্ন না করা
  • একাকীত্ব
  • স্মৃতিশক্তি হ্রাস ও ফোকাস করতে সমস্যা
  • খাবারে অরুচি
  • মুড দ্রুত পরিবর্তন

এই সমস্যা দেখা দিলে মহিলাদের কিছু বিষয়ে সতর্ক হওয়া উচিত, যেমন-

  • সমস্যা মেটাতে যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন। এটি বিষণ্নতা নিরাময়ে বেশিরভাগ থেরাপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রথম পদক্ষেপেই আপনি যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিন।
  • গুরুতর ক্ষেত্রে, অ্যান্টি-ডিপ্রেসেন্ট ওষুধ খেতে পারেন। তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। এজন্য একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • বর্তমানে অনেক হেল্পলাইন পরিষেবাই সরবরাহ করা হয়। যেখানে হতাশাগ্রস্থ মহিলারা তাদের সমস্যা ভাগ করে নিতে পারে। সঙ্গেই সঠিক চিকিৎসাও পায়।

Health tips in winter: শীতে উষ্ণতা পেতে বারবার চুমুক দিচ্ছেন চা-কফিতে, জানেন কোনটি বেশি উপকারী?

  • আপনি যদি সচেতন হন এবং জানেন যে আপনার বিষণ্নতা আছে, তাহলে নিজে নিজেকেই এই সমস্যা থেকে বের করুন। আপনার সীমা নির্ধারণ করুন, যার বাইরে আপনি আপনার শরীর এবং মন দিয়ে কাজ করবেন না। অন্যকে এই সীমার মধ্যে আসতে দেবেন না।
  • অন্যকে অনুসরণ করার পরিবর্তে, আপনার হৃদয় ও মনের কথা শুনুন। ভালো খান, ভালো পরিধান করুন এবং যখনই আপনার ভালো লাগে তখনই ভালো জিনিস দেখুন।
  • আপনি যদি স্ব-যত্নে সফল না হন, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সাইকোথেরাপির সাহায্য নিতে পারেন।

Story first published: Wednesday, November 27, 2024, 12:06 [IST]
X
Desktop Bottom Promotion