Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সকালে দুধ-কর্নফ্লেক্স খাওয়ার অভ্যাস? সাবধান, এই খাবার থেকে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি!
সুস্বাস্থ্যের প্রসঙ্গ এলেই চিকিৎসকরা বরাবর গুরুত্ব দেন খাদ্যাভ্যাসের উপর। শরীর সুস্থ রাখার অন্যতম দাওয়াই হল স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস। বিশেষ করে, দিনের প্রথম খাবার কেমন হচ্ছে, তার ওপর অনেকটাই নির্ভর করে আমাদের শারীরিক অবস্থা।
অনেকেই ব্রেকফাস্ট বা প্রাতরাশকে তেমন গুরুত্ব না দিয়ে খালি পেটেই কাজে বেড়িয়ে পড়েন। কেউ আবার সব জেনেবুঝেও প্রাতরাশকে অবহেলা করেন। দিনের পর দিন এমন চলতে থাকলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। তাই শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সকালের খাবার বাদ দিলে চলবে না। তবে শুধু খেলেই হল না, কী খাচ্ছেন সেটা দেখাও জরুরি। সকালে আমরা এমন অনেক ধরনের খাবার খাই, যাতে শরীরের লাভ তো হয়ই না, উল্টে ক্ষতি হয়।

গবেষণায় দেখা গিয়েছে, আল্ট্রা-প্রসেসড ফুড (UPFs) বেশি খেলে খাদ্যনালী-সহ উপরের অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক্টে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। এতে মাথা ও গলার ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এমন চার ধরনের অতি-প্রক্রিয়াজাত বা আল্ট্রা-প্রসেসড খাবারের উল্লেখ করেছে, যা সাধারণত আমরা রোজের ব্রেকফাস্টে খেয়ে থাকি এবং এর ফলে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে।
রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস
ক্যান্সার কাউন্সিল NSW এর মতে, রেড মিট এবং প্রক্রিয়াজাত মাংস অত্যধিক খাওয়ার ফলে পেটের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। প্রক্রিয়াজাত মাংসের নির্দিষ্ট কিছু রাসায়নিক থাকে, যা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ায়। প্রিজার্ভ করা রেড মিট কার্সিনোজেনিক। গবেষণা বলছে, রেড মিট থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রক্রিয়াজাত মাংসকে ক্লাস ওয়ান কার্সিনোজেন হিসেবে চিহ্নিত করে। কার্সিনোজেন এর অর্থ বিষাক্ত রাসায়ানিক - যা ক্যান্সার ডেকে আনে।
ব্রেকফাস্ট সিরিয়াল
কার্বোহাইড্রেট জাতীয় খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করলে অ্যাক্রিলামাইড রাসায়নিক তৈরি হয়। এই অ্যাক্রিলামাইড শরীরে ক্যান্সার কোষ উৎপন্ন করে। প্যাকেটজাত ব্রেকফাস্ট সিরিয়ালেও এই বিষাক্ত রাসায়নিক তৈরি হয়।
গবেষণা বলছে, পাউরুটি, আলু বা রাঙা আলু এমন ভাবে রান্না করা উচিত যাতে সোনালি-হলুদ রং ধরে। বেশি ভাজা বাদামি রঙের খাবারে এই ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা শরীরে গেলে ক্যান্সার হতে পারে। ক্রাকার, কিছু বেবি ফুড, ব্রেড, বিস্কুট ও কফির ক্ষেত্রেও এই ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
ব্রেড
ইন্ডিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষণায় দেখা গেছে, পাউরুটির ৩৮টি জনপ্রিয় ব্র্যান্ডের ৮৪ শতাংশই রাসায়নিকযুক্ত, যা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেট বেশ কয়েক ধরনের ব্রেডের মধ্যে পাওয়া গিয়েছে। পটাশিয়াম ব্রোমেট হল ক্যাটাগরি 2B কার্সিনোজেন, যা ক্যান্সার সৃষ্টি করে। আর, পটাশিয়াম আয়োডেটের কারণে থাইরয়েড রোগ দেখা দেয়।
ফলের স্বাদযুক্ত দই
কিছু ফ্লেভারের দইতে অ্যাসপার্টাম নামক কৃত্রিম মিষ্টি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই কৃত্রিম মিষ্টিকে কার্সিনোজেনিক বলে চিহ্নিত করেছে, যা ক্যানসারের কারণ। অর্থাৎ ক্যান্সারের মতো মারণ রোগের আশঙ্কা বাড়ে এই কৃত্রিম মিষ্টির ব্যবহারে। তবে এ ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
