Pistachios for Weight Loss: ওজন কমাতে রোজ খান পেস্তা! কিন্তু খাবেন কী ভাবে? রইল টিপস

Ways to Eat Pistachios for Weight Loss in Bengali: শরীরে মেদ জমার সবচেয়ে বড় কারণ হল অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাস। ওজন বাড়লেই হাজার একটা রোগভোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। তাই সুস্বাস্থ্য পেতে মেদ ঝরাতেই হবে। তবে ওজন ঝরাতে হবে বলে খাওয়াদাওয়া একেবারে বন্ধ করে দিলে চলবে না। তাহলে আবার হিতে বিপরীত হতে পারে। খাওয়াদাওয়ার পরিমাণে একটু রাশ টানলেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ways to eat pistachios for weight loss

ওজন কমাতে পেস্তা খুব কার্যকরী। আইসক্রিম হোক বা সন্দেশ, একটু পেস্তা কুচি পড়লেই স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এমনই এক সুস্বাদু বাদাম পেস্তা। পেস্তায় রয়েছে প্রচুর পুষ্টিগুণও। যে কারণে রোজকার ডায়েটে পেস্তা রাখতে বলেন নিউট্রিশনিস্টরা। তাহলে জেনে নিন, ওজন কমানোর ডায়েটে পেস্তা কী ভাবে অন্তর্ভুক্ত করবেন-

সকালের জলখাবারে দিয়ে খান

সকালের জলখাবারে দিয়ে খান

পেস্তা পুষ্টিগুণে ভরপুর খাবার। ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি৬ ও পটাশিয়াম থাকে পেস্তায়। দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে পেস্তা। সকালে ওটমিলের সঙ্গে পেস্তা মিশিয়ে খেতেই পারেন।

সন্ধ্যার জলখাবার

সন্ধ্যার জলখাবার

পেস্তার ফাইবার, খনিজ এবং আনস্যাচুরেটেড ফ্যাট রক্তে শর্করা, রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ফাইবার আমাদের অন্ত্র সুস্থ রাখে। এ ছাড়া, পেস্তায় ক্যালোরির পরিমাণ অনেকটাই কম এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। পেস্তায় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণও অনেক বেশি।

স্যুপ বা মশলাযুক্ত চায়ে মিশিয়ে খান

স্যুপ বা মশলাযুক্ত চায়ে মিশিয়ে খান

বহুগুণ সম্পন্ন পেস্তা স্যুপ বা এক কাপ গরম চায়ে মিশিয়ে খেতে পারেন। পেস্তা আমাদের শরীরে এনার্জি জোগানোর পাশাপাশি ওজনও বশে রাখে।

স্যালাডে মিশিয়ে খান

স্যালাডে মিশিয়ে খান

স্যালাডেও পেস্তা মিশিয়ে খেতে পারেন। পেস্তার মধ্যে পলিফেনল ও টোকোফেরল নামক দু'টি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। পেস্তায় অ্যান্টিঅক্সিড্যান্টের মাত্রা অন্যান্য বাদামের তুলনায় অনেকটাই বেশি। যে কারণে দৃষ্টিশক্তি ভাল রাখতেও খুব উপকারি পেস্তা।

আটা/ময়দার মধ্যে মেশান

আটা/ময়দার মধ্যে মেশান

আটা বা ময়দা মাখার সময়ও পেস্তা কুচি মেশাতে পারেন। পেস্তা আমাদের খাদ্যনালীতে উপকারি ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, ফলে পেট পরিষ্কার থাকে।

Story first published: Monday, February 13, 2023, 18:55 [IST]
X
Desktop Bottom Promotion