সুস্থ থাকতে রোজকার পাতে থাকুক সজনে ডাঁটা, জেনে নিন এর উপকারিতা

সজনে ডাঁটা অনেকেরই বেশ পছন্দের সবজি। শুধু ডাঁটাই নয়, এর পাতা ও ফুলও আমরা খেয়ে থাকি। বাঙালির পাতে সুক্তো, মাছের ঝোল আর চচ্চড়ির অন্যতম উপাদান হল সজনে ডাঁটা। তবে এটি কেবল খেতেই যে সুস্বাদু তা নয়, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। বিশেষত বসন্ত কালের বিভিন্ন রোগ থেকে বাঁচায় এটি।

Unbelievable Benefits Of Drumsticks

সজনে ডাঁটা ভিটামিন এবং মিনারেলস-এর দুর্দান্ত উৎস। সজনে ডাঁটা, ফুল, পাতা খেলে নানারকম অসুখ বিসুখের হাত থেকে বাঁচা যায়। তাহলে জেনে নিন সজনে ডাঁটা খাওয়ার উপকারিতা কী কী -

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সজনে পাতা ও ডাঁটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং জ্বরের সময় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।

২) হাড় মজবুত রাখে

২) হাড় মজবুত রাখে

সজনে ডাঁটা বা পাতায় আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন ভরপুর থাকে। তাই, হাড় মজবুত রাখতে ও বাতের ব্যথা কমাতে খান এগুলি।

৩) ব্লাড প্রেসার ও ডায়াবেটিস

৩) ব্লাড প্রেসার ও ডায়াবেটিস

এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও খুব কার্যকর। সজনে ডাঁটায় উপস্থিত বিভিন্ন ভিটামিন এবং খনিজ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য খুব উপকারি।

৪) মুখের স্বাদ বাড়ায়

৪) মুখের স্বাদ বাড়ায়

সজনে ডাঁটা, ফুল, পাতা খেলে জল বসন্ত ও গুটি বসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। এছাড়া, সজনে পাতা মুখের রুচি বাড়ায়।

৫) হজমের সমস্যা কমায়

৫) হজমের সমস্যা কমায়

সজনে পাতা, ডাঁটা ও ফুলে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। হজমের সমস্যা কমাতেও সাহায্য করে।

৬) ফুসফুস ভাল রাখে

৬) ফুসফুস ভাল রাখে

ফুসফুস ভাল রাখতে সজনে ডাঁটা খেতে পারেন। অ্যান্টি-অক্সিড্যান্ট ও খনিজ যুক্ত সজনে ডাঁটা ফুসফুসকে সুস্থ রাখে। তাই যাদের ফুসফুসের রোগ আছে তারা সজনে ডাঁটা, পাতা ও ফুল খান।

৭) দৃষ্টিশক্তি ভাল রাখে

৭) দৃষ্টিশক্তি ভাল রাখে

সজনে পাতা ও ডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় এটি দৃষ্টিশক্তি ভাল রাখতে এবং চোখের অসুখ সারাতে পারে।

৮) পুরুষত্বহীনতা দূর করে

৮) পুরুষত্বহীনতা দূর করে

সজনে ডাঁটা ও পাতায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট পুরুষত্বহীনতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৯) শ্বাসকষ্ট কমায়

৯) শ্বাসকষ্ট কমায়

শ্বাসকষ্টতেও খুব উপকারি সজনে। এর ডাঁটা ও পাতা খেলে শ্বাসকষ্ট সারে। সজনে ডাটায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট অ্যালার্জি প্রতিরোধ করে, ফলে অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে।

১০) রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে

১০) রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে

সজনে ডাঁটা আমাদের রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে। নিয়মিত সজনে ডাঁটা বা পাতা খেলে রক্ত সঞ্চালন আরও ভাল করতে সহায়তা করে।

X
Desktop Bottom Promotion