Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডায়াবেটিস থাকলে গাজর খাওয়া কি নিরাপদ? জেনে নিন
স্যুপ, স্যালাড, মিক্সড ভেজ তরকারি অথবা হালুয়া - সব পদেই গাজরের অবাধ বিচরণ। স্বাদে মিষ্টি হওয়ায় শুধু চিবিয়ে খেতেও মন্দ লাগে না। ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ গাজরের উপকারী গুণের শেষ নেই। চিকিৎসকদের মতে, ছোট থেকে বড় সব বয়সিদের রোজের ডায়েটে এই সব্জি রাখা ভীষণ জরুরি।
গাজরে যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি এবং এটি মাটির তলার সব্জি, তাই ডায়াবেটিস রোগীরা সাধারণত গাজর খেতে ভয় পান। তবে পুষ্টিবিদেরা বলছেন, পরিমিত পরিমাণে গাজর খেলে ভয়ের কিছু নেই, বরং তা স্বাস্থ্যের জন্য উপকারী।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
গাজরে গ্লাইসেমিক সূচক বেশ কম। তাই গাজর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তাছাড়া, গাজরে থাকা ক্যারোটিনয়েড, ফাইবার এবং ভিটামিন এ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিক রোগীদের পরিমিত পরিমাণে গাজর খাওয়া ভাল।
চোখ সুস্থ রাখে
ডায়াবেটিস রোগীদের মধ্যে চোখের সমস্যা প্রায়ই দেখা যায়। গাজরে প্রচুর পরিমাণে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড রয়েছে। এতে বিটা-ক্যারোটিনও থাকে, যা শরীরে গিয়ে ভিটামিন এ রূপান্তরিত হয়। এই সব উপাদান চোখ ভাল রাখতে অত্যন্ত উপযোগী। দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গাজর আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এতে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই ভিটামিনগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট গুণসম্পন্ন। ফলে শরীর সুস্থ রাখতে নিয়মিত গাজর খান। গবেষণায় দেখা গিয়েছে, রোজের ডায়েটে গাজর রাখা লিভারের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
গাজরের পুষ্টিগুণ
গাজরে ক্যালোরির পরিমাণ কম, তবে ফাইবারের পরিমাণ থাকে বেশি। ফলে কম ক্যালোরি শরীরে প্রবেশ করলেও দ্রুত পেট ভরে যায় গাজর খেলে। যা ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা এবং দৃষ্টিশক্তি বাড়াতেও গাজরের জুড়ি মেলা ভার।
কার্বোহাইড্রেট, ভিটামিন কে১, পটাশিয়াম, বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের দুর্দান্ত উৎস গাজর। ভিটামিন এ, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফোলেটও থাকে প্রচুর পরিমাণে। এতে প্রোটিন, ফ্যাট এবং সোডিয়ামের পরিমাণ খুবই কম। গাজরে থাকা ফাইবার পেট ভালো রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications