হার্টের সুস্বাস্থ্য বজায় রাখার সঙ্গে ক্যানসারের ঝুঁকি কমাতেও সক্ষম এক মুঠো ছোলা! জানুন এর গুণাগুণ

By Bhagysree Sarkar

বিকাল হোক বা সন্ধ্যা, কোজের মধ্যে হালকা কিছু খাবার ইচ্ছা হয় কম বেশি সকলেরই। তার উপর এই বর্ষার মরশুম। চা বা কফির সঙ্গে হালকা মুখোরচক কিছু হলে যেন জমে যায়। তবে বর্তমানে যেহারে বেড়েছে রোগ-জ্বালা। তাতে করে কোনও তেলে ভাজা বা অন্য কিছু খাওয়া যেন আতঙ্ক। এমত অবস্থায় অনেকেই ড্রাই ফ্রুটস বা ভাজা ছোলা খেতে পছন্দ করছেন। তবে ড্রাই ফ্রুটস আবার বেশি খাওয়া যায় না। তবে ছোলায় কিন্তু কোনও বাধা নিষেধ নেই। খিদের সময়েও এই ভাজা ছোলা বেশ উপকারী। এটি আমাদের পেট ভরানোর সঙ্গে আরও বেশ কিছু উপকার করে।

ছোলা, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেউ কেউ কাঁচা ছোলা খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ ভাজা ছোলা। অনেক জায়গায় এই ছোলার তরকারিও খুব আনন্দে খাওয়া হয়। ডালের হালুয়া, কচুরি, ডাল এবং আরও অনেক খাবার তৈরিতে ছোলা ব্যবহার করা হয়। কিন্তু ভাজা ছোলার উপকারিতা সম্পর্কে কি আপনি জানেন? না জানলে চলুন জেনে নেওয়া যাক-

Chickpea
  • প্রতিদিন সকালে একমুঠো ভাজা ছোলা খেলে ভেতর থেকে শক্তি পাবেন।
  • উচ্চ রক্তচাপে ভোগেন এমন মানুষের জন্য এটি ভালো। ছোলার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। এই দুটি খনিজ পদার্থই রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে।
  • ভাজা ছোলায় প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। যা পেট ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দীর্ঘক্ষণ ক্ষুধার্ত অনুভব করবেন না। ফলে দ্রুত ওজন কমানো যায়।
  • ভাজা ছোলার মধ্যে বুটাইরেট নামক একটি বিশেষ উপকরণ থাকে‌। যা প্রদাহ বা ইনফ্লেমেশন কমায়‌। এর ফলে ক্রনিক রোগের আশঙ্কা দূর হয়। জেনে রাখা ভালো, ইনফ্লেমেশন থেকেই আর্থ্রাইটিসের মতো রোগের শুরু।
  • ভাজা ছোলায় ক্যালসিয়াম, ফসফেট এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি পাওয়া যায়। যা শরীরের জন্য অপরিহার্য।
  • ভাজা ছোলা ক্যানসার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। আমাদের স্ট্রেস কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। সেই স্ট্রেসের পরিমাণ কমিয়েই ক্যানসারের ঝুঁকি কমাতে সক্ষম ভাজা ছোলা।
  • পটাসিয়াম, ফাইবার এবং ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ভাজা ছোলায়। যা হার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্থায় ভুলেও ছোঁবেন না এইসব খাবার, বিপদ এড়াতে অবশ্যই মেনে চলুন এই পরামর্শ

  • স্ট্রেসের কারণে স্নায়ু কোষের ক্ষতি হয়। যা ব্রেনের ক্ষতি করে। স্ট্রেসের পরিমাণ কমিয়ে ব্রেনকে চাঙ্গা রাখতে সাহায্য করে ভাজা ছোলা।
  • ভাজা ছোলা খেলে আপনার হজমশক্তি শক্তিশালী থাকবে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য ভাজা ছোলা খাওয়া খুবই উপকারী।
  • ডায়াবেটিস রোগীদের জন্য ভাজা ছোলা খাওয়া সবচেয়ে উপকারী। কারণ ভাজা ছোলা গ্লুকোজ শোষণ করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

Story first published: Monday, July 22, 2024, 14:45 [IST]
X
Desktop Bottom Promotion