(ছবি) টিভি দেখায় আসক্তি? জেনে নিন কী ক্ষতি করছেন নিজের

টিভির দৌলতে সারা দুনিয়া চলে এসেছে আমাদের হাতের মুঠোয়। রিমোটের বোতাম টিপে নিমেষে আমরা পৌঁছে যেতে পারছি বিশ্বের যেকোনও প্রান্তে, এমনকী জেনে নিতে পারছি মহাকাশের খুঁটিনাটি খবরও। এমনই মাহাত্ম্য টিভি নামক 'বোকা বাক্স'-র।

তবে জানেন কি, এই টিভি দেখার মাত্রাতিরিক্ত আসক্তি ভয়াবহ হতে পারে আপনার জীবনে। নানাবিধ স্বাস্থ্যজনিত সমস্যা তো রয়েইছে, এমনকী বেশিক্ষণ টিভি দেখার নেশায় খুব কমবয়সে শেষ হয়ে যেতে পারে আয়ু। নিচের স্লাইডে দেখে নিন বেশিক্ষণ টিভি দেখা কী কী ক্ষতি করতে পারে আপনার।

টাইপ ২ ডায়বেটিস

টাইপ ২ ডায়বেটিস

কেউ যদি সারাদিনে ২ ঘণ্টার বেশি সময় টিভি দেখেন এবং তা যদি নিয়মিতহারে চলতে থাকে তাহলে টাইপ ২ ডায়বেটিসের হওয়ার প্রবণতা অনেকখানি বেড়ে যায়।

স্থূলতা

স্থূলতা

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, বহুক্ষণ টিভি দেখলে ওজন বাড়ায় সঙ্গে সঙ্গে শরীর মুটিয়ে যায়। অলস জীবনযাপন স্বাস্থ্য়ের উপরেও মারাত্মক প্রভাব ফেলে।

মুডের ওঠানামা

মুডের ওঠানামা

সারাদিনের ক্লান্তি শেষে মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দিতে ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। ফলে গভীর রাতে বহুক্ষণ টিভি দেখা আপনাকে মানসিকভাবে আলগা করে দেয়। ক্ষণে ক্ষণে মুড পাল্টে যেতে পারে আপনার। একইসঙ্গে অবসাদগ্রস্তও হয়ে পড়তে পারেন আপনি।

মস্তিষ্কের ক্ষতি

মস্তিষ্কের ক্ষতি

খুব কমবয়স থেকে বহুক্ষণ টিভি দেখলে বাচ্চাদের মনে তার ভয়ঙ্কর প্রভাব পড়ে। মস্তিষ্কের কর্মক্ষমতাও কমে যায় হুড়মুড়িয়ে, বুদ্ধিমত্তা, ধাক্কা খায়।

স্পার্ম কাউন্ট কমে যায়

স্পার্ম কাউন্ট কমে যায়

নিয়মিতহারে টিভি দেখলে প্রাপ্তবয়স্ক পুরুষদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায়।

Story first published: Wednesday, July 8, 2015, 17:35 [IST]
X
Desktop Bottom Promotion