চকচকে ত্বক পেতে ডায়েটে রাখুন ভিটামিন ই সমৃদ্ধ এই ৪ খাবার!

Vitamin E Rich Foods: ত্বকের হাজারও সমস্যার সমাধান করতে পারে ভিটামিন ই। ব্রণ থেকে কালচে ভাব কিংবা ত্বকের ঔজ্জ্বল্য কমে যাওয়া, বলিরেখা বা মুখের দাগছোপ - সবই কমাতে সাহায্য করে এই ভিটামিন। অনেকে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল খান। প্যাকের মধ্যে ভিটামিন ই জেল মিশিয়েও মাখেন। তবে ত্বক বা চুল যাই হোক না কেন, শুধু বাইরে থেকে যত্ন নিলে তো হবে না। ভিতর থেকেও খেয়াল রাখা প্রয়োজন। তার জন্য রোজের ডায়েটে রাখতে হবে ভিটামিন ই সমৃদ্ধ খাবার। জেনে নিন কোন কোন খাবারে রয়েছে ভিটামিন ই।

পালং শাক

পালং শাকে রয়েছে ভিটামিন ই এবং একাধিক খনিজ। ভিটামিন ই ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ত্বক হাইড্রেট রাখে, বলিরেখা কমায় এবং ত্বকের ক্ষতি হওয়া আটকায়। এ ছাড়াও, পালং শাক ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ফোলেট এবং পটাশিয়ামের মতো অনেক পুষ্টি উপাদানে ভরপুর।

Vitamin E rich foods

আমন্ড

ত্বকের জেল্লা বাড়াতে আমন্ডের জুড়ি মেলা ভার। আমন্ডে ভিটামিন ই রয়েছে প্রচুর পরিমাণে। প্রোটিন, ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামেও ভরপুর। রোজ একমুঠো আমন্ড খেলেই ত্বকের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

ব্রকোলি

আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই এবং ফাইবার সমৃদ্ধ ব্রকোলি। অ্যান্টি-অক্সিড্যান্ট, জিঙ্ক, কপারের মতো উপাদানও রয়েছে এতে। এককথায়, সুপারফুড হিসেবেই পরিচিত এই সবজি। ব্রকোলি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে এবং সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।

চিনাবাদাম

টুকটাক মুখে চালাতে চিনাবাদামের জুড়ি নেই। হালকা খিদে মেটাতে অনেকেই চিনাবাদাম খান। ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই বাদাম ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ব্রণর সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও উপকারী চিনাবাদাম।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion