Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুস্থ, উজ্জ্বল ত্বক পেতে খাদ্যতালিকায় রাখুন এই ৭ পুষ্টিকর খাবার!
মুখের সৌন্দর্য ধরে রাখতে পারলেই যেন বয়স থমকে যায়! তাই, বেশির ভাগ মানুষই সবচেয়ে বেশি সচেতন নিজের মুখ নিয়ে। সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। এর জন্য দৈনন্দিন ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও খেতে হবে।

এমন কিছু খাবার আছে, যেগুলি ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে ত্বক সুস্থ রাখে। তাই সুস্থ, উজ্জ্বল ত্বক পেতে হলে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখতে পারেন এই খাবারগুলো।

পেঁপে
পেঁপের মধ্যে থাকা এনজাইম পাপাইন ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে। পেঁপে অ্যান্টি-এজিং ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যে কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।

ডালিম
ডালিমের মধ্যে punicalagin নামক একটি যৌগ রয়েছে, যা ত্বকে কোলাজেন সংরক্ষণ করতে এবং বার্ধক্যের লক্ষণগুলি ধীর করতে সাহায্য করতে পারে।

টক দই
দইয়ে প্রোবায়োটিক রয়েছে, যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের বলিরেখা ও ফাইন লাইনস কমাতে পারে। এ ছাড়াও, টক দই রিবোফ্লাভিন বা ভিটামিন বি ১২ সমৃদ্ধ, যা কোষের পুনরূৎপাদন এবং বৃদ্ধিতে সহায়তা করে। ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে।

সবুজ শাকসবজি
সবুজ শাকসবজিতে থাকা ক্লোরোফিল ত্বকে কোলাজেন বাড়ায়। প্রতিদিন সবুজ শাকসবজি বেশি করে খেলে ত্বকে বার্ধক্যের ছাপও পড়ে না।

টমেটো
টমেটোতে উচ্চ মাত্রার লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়। এছাড়াও, টমেটো ভিটামিন সি এর দুর্দান্ত উৎস, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা ম্যালিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এ ছাড়াও, স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।

গ্রিন টি
গ্রিন টি শুধু ওজন কমানো আর হার্টের জন্যই উপকারী নয়, এটি ত্বকের উজ্জলতা বৃদ্ধিতেও বেশ কার্যকর। এই চায়ের অ্যান্টি অ্যাক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। ত্বকে বলিরেখা পড়ার গতি মন্থর করে দেয়। নিয়মিত গ্রিন টি পানের অভ্যাস ত্বকের উজ্জ্বলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।



Click it and Unblock the Notifications