Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নায়িকাদের মতো উজ্জ্বল ত্বক পেতে ভরসা রাখুন ফলে! বাড়িতেই করুন ফ্রুট ফেসিয়াল
স্বাস্থ্যের যত্ন নিতে ফল খাওয়া অত্যন্ত জরুরি। তবে ফল শুধু শরীর নয়, যত্ন নেয় ত্বকেরও। নিয়মিত ফল খেলে ত্বক হয়ে উঠবে মসৃণ, জেল্লাদার ও দাগছোপহীন। খাওয়ার পাশাপাশি ফল যদি মাখেন তা হলেও মিলবে উপকার।
ত্বকে জেল্লা আনতে অনেকেই নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। তাতে যে খুব ভালো ফল পাওয়া যায় তেমনটা নয়। তার চেয়ে ত্বকে জেল্লা আনতে বরং ফল দিয়ে বাড়িতেই ফেসিয়াল করতে পারেন।

ফ্রুট ফেসিয়ালের উপকারিতা
- ত্বকে পুষ্টি জোগায় এবং হাইড্রেট করে।
- কালচে দাগছোপ এবং পিগমেন্টেশন কমায়।
- ত্বককে ময়েশ্চারাইজ করে।
- ত্বকের মৃত কোষ দূর করে।
- ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।
- ত্বকের জেল্লা বাড়ায়।
কী ভাবে করবেন ফ্রুট ফেসিয়াল?
- ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।
- ফ্রুট স্ক্রাব দিয়ে হালকা হাতে মুখে ঘষুন কয়েক মিনিট। কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে দুধের সর মিশিয়ে মিনিট পাঁচেক মুখে ঘষে নিন। তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করবে।
- এর পর মুখে স্টিম নিন।
- ফ্রুট ফেসপ্যাক লাগান। আপনি আপনার পছন্দের যে কোনও ফল পেস্ট করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।
- এ বার মুখ ভালো করে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
- বাইরে বেরোনোর থাকলে অবশ্যই সানস্ক্রিন মেখে নেবেন।
-ফেসিয়াল করার পরপরই মেকআপ ব্যবহার করবেন না।
-ফ্রুট ফেসিয়ালের পরের ২-৩ দিন ত্বক এক্সফোলিয়েট করবেন না।
কমলালেবুর ফ্রুট ফেসিয়াল
কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ফল দিয়ে ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার ও মসৃণ হয়। ত্বকের উজ্জ্বলতা বাড়ে। কমলালেবুর কোয়ার ভিতর থেকে বীজ ফেলে শাঁস বার করে নিন। এর মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখে গলায় লাগিয়ে নিন। মিনিট কুড়ি পর মুখ ধুয়ে ফেলুন।
কলার ফ্রুট ফেসিয়াল
কলা ভিটামিন এ, সি, বি৬ এবং পটাশিয়ামে ভরপুর। পাকা কলা চটকে তাতে এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ হলুদ মিশিয়ে নিন। মুখে গলায় লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
পেঁপের ফ্রুট ফেসিয়াল
পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং পাপাইন নামক এনজাইম। কালচে দাগছোপ কমাতে পেঁপের জুড়ি মেলা ভার। পাকা পেঁপে চটকে তার মধ্যে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভালো করে। মুখে ও গলায় এই পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বককে টানটান করতেও সাহায্য করবে।
স্ট্রবেরি ফ্রুট ফেসিয়াল
তৈলাক্ত ত্বকের জন্য সেরা এই ফেসিয়াল। কালচে দাগ হালকা করতেও সাহায্য করে। ৪-৫টা স্ট্রবেরি পেস্ট করে নিন। তার মধ্যে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে এবং গলায় লাগান। মিনিট পনেরো পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
তরমুজ ফ্রুট ফেসিয়াল
ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এই ফেসিয়াল। তরমুজের পেস্ট করে তাতে এক চা চামচ মধু এবং এক চা চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। মুখ এবং গলায় এই প্যাক লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
