Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়িতেই যত্ন নিন পায়ের, রইল কয়েকটি ফুট প্যাকের হদিশ!
মুখ বা হাতের যত্ন নিলেও, অবহেলিত থেকে যায় আমাদের পা দু'টো। পায়ের ক্ষেত্রে আমরা সাধারণত উদাসীন থাকি। কিন্তু পুরো শরীরের ভার নিচ্ছে যে পা দু'টি, তারও তো যত্নের প্রয়োজন আছে।
দিনের পর দিন অবহেলার কারণে পায়ের ত্বক শুষ্ক, শক্ত হয়ে যায়। চামড়া উঠতে থাকে, এমনকী পা ফাটতে শুরু করে। পায়ের ত্বকে এই সব সমস্যা সবারই কম-বেশি রয়েছে। অনেকেই পার্লারে গিয়ে পেডিকিওর করান। তবে তা বেশ খরচ সাপেক্ষ। আপনি চাইলে বাড়িতেই ঘরোয়া উপাদান দিয়ে ফুট প্যাক তৈরি করেই পায়ের যত্ন নিতে পারেন।

ওটমিলের ফুট প্যাক
ওটমিল পায়ের শুষ্ক, শক্ত ত্বককে অপসারণ করতে দারুণ কার্যকর। দুই কাপ গরম জলের সঙ্গে আধা কাপ ওটস মেশান। ১৫ মিনিট এই মিশ্রণে আপনার পা ভিজিয়ে রাখুন। এর পরে, ওই ওটস দিয়ে আপনার পা আলতো করে ঘষে নিয়ে, গরম জল দিয়ে পা ধুয়ে ফেলুন।
মধু এবং নারকেল তেলের ফুট প্যাক
এই ফুট প্যাক পায়ের শুষ্ক, শক্ত ত্বকে হাইড্রেশন প্রদান করে।
একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পায়ে ভাল ভাবে লাগিয়ে পাঁচ মিনিট মতো ম্যাসাজ করুন। এর ওপর এক জোড়া মোটা মোজা পরে নিন। প্যাকটি সারা রাত এই ভাবে পায়ে রেখে দিন। পরদিন সকালে হালকা গরম জলে পা ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো এবং কলার ফুট প্যাক
অ্যাভোকাডো এবং কলা উভয়ই পায়ের শুষ্ক, শক্ত ত্বকে আর্দ্রতা যোগায়। অর্ধেক পাকা অ্যাভোকাডোর সঙ্গে একটি পাকা কলা একসঙ্গে চটকে নিন। এই মিশ্রণটি পায়ে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম জলে পা ধুয়ে ফেলুন।
হলুদ, বেসন এবং গোলাপ জল
এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ বেসন, অল্প কাঁচা দুধ ও কয়েক ফোঁটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। এই পেস্টটি পায়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর গরম জল দিয়ে পা ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে পা মুছে ফুট ক্রিম লাগিয়ে নিন।
মুলতানি মাটি, মধু ও লেবুর রস
২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ মধু এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে নিন। কয়েক ফোঁটা গোলাপ জলও এতে যোগ করতে পারেন। এই পেস্টটি পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে পা ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications