পিগমেন্টেশনে মুখ ভরে গিয়েছে? দাগহীন ত্বক পেতে রোজ খান এই ৫ খাবার!

ত্বকে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই মেলানিন যদি কোথাও অতিরিক্ত সঞ্চিত হয়, তবে সেই অংশে দাগছোপ তৈরি হতে পারে। একেই বলে 'স্কিন পিগমেন্টেশন'। মেলানিনের সঞ্চয় খুব বেড়ে গেলে দেখা দেয় 'হাইপার পিগমেন্টেশন'।

সূর্যের রশ্মি, জিনগতভাবে, হরমোনের পরিবর্তন, ত্বকের রোগের মতো বিভিন্ন কারণে ত্বকে পিগমেন্টেশন হয়। পিগমেন্টেশন কমাতে অনেকেই নামীদামি প্রো়ডাক্টের ওপর ভরসা রাখেন। আবার অনেকে ঘরোয়া পদ্ধতিতেও ত্বকের যত্ন নেন।

Skin Pigmentation

তবে শুধু বাইরে থেকেই ত্বকের যত্ন নিলে হবে না, এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও খেতে হবে। আজকের আর্টিকেলে এমনই কিছু খাবারের উল্লেখ করা হল, যেগুলি পিগমেন্টেশন হালকা করে এবং ত্বক ভিতর থেকে সুস্থ রাখে।

ফল এবং শাকসবজি

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ধীরে ধীরে মুখের পিগমেন্টেশন হালকা করে। বেরি, সাইট্রাস ফল, পালং শাক, কালে, গাজরের মতো ফল ও সবজি ত্বকের জন্য খুবই উপকারী।

ফ্যাটি ফিশ

ফ্যাটি ফিশে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। যা ত্বকের গঠন উন্নত করে, ত্বকের স্থিতিস্থাপকতা ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। স্যামন, ট্রাউট এবং ম্যাকেরেল জাতীয় মাছ ত্বকে বার্ধক্যের দাগছোপ এবং পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে।

টমেটো

টমেটো লাইকোপিন সমৃদ্ধ। এতে অ্যান্টিঅক্সিডেন্ট গুণও রয়েছে। যে কারণে ত্বকের সুরক্ষায় দারুণ উপকারী এই সবজি। টমেটোতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে অবাঞ্ছিত দাগছোপ দূর করতে সাহায্য করে। পিগমেন্টেশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। টমেটো খেতেও পারেন, আবার মুখে সরাসরি লাগানোও যেতে পারে।

গ্রিন টি

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। নিয়মিত এই চা পানে বলিরেখা, ফাইন লাইনসের মতো বার্ধক্যজনিত উপসর্গ ধীরে ধীরে হালকা হয়। এই চা মুখে প্রয়োগ করলে পিগমেন্টেশনও অনেকটাই কমে।

বাদাম এবং বীজ

বাদাম, আখরোট, ফ্ল্যাক্সসিড, চিয়া বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল করে তোলে। এমনকি বাদাম এবং চিয়া বীজের সাময়িক প্রয়োগে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Monday, December 4, 2023, 20:42 [IST]
X
Desktop Bottom Promotion