Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Summer Skin Care Tips: ভ্যাপসা গরমেও উপচে পড়বে ত্বকের জেল্লা, ব্যবহার করুন এই ৫ ফেস প্যাক!
এপ্রিলেই সূর্যের চোখ রাঙানিতে হাঁসফাস অবস্থা বঙ্গবাসীর। বাড়ির বাইরে পা রাখলেই একেবারে ঘেমে নেয়ে একশা হতে হচ্ছে। তীব্র গরমে শরীর তো খারাপ হচ্ছেই, সঙ্গে ত্বকেরও নানা সমস্যা দেখা দিচ্ছে।
গরমকালে ত্বকের মূল সমস্যা হল সান-ট্যান, লালচে ভাব, জ্বালা, চুলকানি, ব়্যাশ। অতিরিক্ত ঘাম হওয়ায় ত্বক খুব তৈলাক্ত হয়ে যায়। এ ছাড়া, ধুলো-বালি, দূষণ তো আছেই। এই সব কারণে ত্বকের স্বাভাবিক জেল্লা ঢাকা পড়ে যায়।

ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে নানা স্কিনকেয়ার প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি। নিয়মিত পার্লারেও যান অনেকে। তবে এমন কিছু ফল আছে, যেগুলোর ফেস প্যাক বানিয়ে মুখে মাখলে জেল্লা ফিরে আসতে পারে। জেনে নিন, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য কোন কোন ফলের ফেস প্যাক ব্যবহার করবেন-
তরমুজের ফেস প্যাক - ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। ত্বকের প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। এর পাশাপাশি ত্বক হাইড্রেটও রাখে।
কয়েক টুকরো তরমুজ মিক্সিতে ঘুরিয়ে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ টক দই মিশিয়ে মুখ ও গলায় ভালো ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের জেল্লা ফেরাবে, পাশাপাশি ত্বক হাইড্রেট ও তরতাজা রাখবে।
পেঁপের ফেস প্যাক - পেঁপেতে থাকা পাপাইন নামক এনজাইম ত্বক এক্সফোলিয়েট এবং উজ্জ্বল করে তোলে। এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি ত্বকে পুষ্টি যোগায় এবং তারুণ্যতা বজায় রাখে।
পাকা পেঁপে ম্যাশ করে নিন। তাতে এক টেবিল চামচ মধু এবং পাতিলেবুর রস মিশিয়ে মুখ ও গলায় লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বক মসৃণ ও উজ্জ্বল করবে এবং ত্বকের তারুণ্য ভাব ধরে রাখবে।
আমের ফেস প্যাক - ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলের রাজা আম। এতে রয়েছে প্রাকৃতিক শর্করা, যা ত্বকে পুষ্টি জোগায় এবং হাইড্রেট করে।
কয়েক টুকরো পাকা আম পেস্ট করে, তার সঙ্গে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ আমন্ড অয়েল ভালো ভাবে মেশান। মুখ এবং গলায় এই ফেস প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুধ ধুয়ে ফেলুন। আমের এই ফেস প্যাক ত্বক কোমল এবং উজ্জ্বল করে তুলবে।
স্ট্রবেরি ফেস প্যাক - স্ট্রবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং আলফা-হাইড্রক্সি অ্যাসিড। এই ফল ত্বক উজ্জ্বল করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
কয়েকটা পাকা স্ট্রবেরি ম্যাশ করে নিন। তাতে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ ওটমিল ভালো করে মেশান। গলা এবং মুখে ফেস প্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। স্ট্রবেরির ফেস প্যাক ত্বক মসৃণ ও উজ্জ্বল করে, পাশাপাশি বলিরেখা দূর করতেও দারুণ কার্যকর।
আনারসের ফেস প্যাক - আনারসে ব্রোমেলেন নামক এনজাইম রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট এবং উজ্জ্বল করতে সাহায্য করে। কালো দাগছোপও কমায়।
কয়েক টুকরো পাকা আনারস পেস্ট করে নিন। এতে এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে গলায় ও মুখে ভালো ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বক নরম, মসৃণ এবং উজ্জ্বল করে তুলবে।



Click it and Unblock the Notifications
