Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রূপচর্চায় কাজে লাগান এই ফল, এর গুণেই ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ!
সারা দিন ঘরে-বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকার ফলে নিজের দিকে তাকানোর সময় থাকে না। ফলে ত্বকের যত্নে ঘাটতি থেকে যায়। দীর্ঘ দিন যত্ন না নেওয়ার ফলে ত্বক তার উজ্জ্বলতা এবং কোমল ভাব হারিয়ে ফেলে। ব্রণ, দাগছোপ, ট্যান, পিগমেন্টেশন, বলিরেখার মতো সমস্যা লেগেই থাকে।
ত্বকের এই সব সমস্যা থেকে বাঁচতে অনেকেই নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেন। অনেকে আবার সপ্তাহে সপ্তাহে পার্লারে ঢুঁ মারেন। তবে এত কিছু না করে, বাড়িতে থেকে একটি ফল দিয়েই নিতে পারেন ত্বকের যত্ন। সেই ফলটি হল কিউই। কিউই স্বাস্থ্যের পক্ষে যেমন ভাল, তেমনই এর নানা রকম ফেসপ্যাক বানিয়ে ত্বকের পরিচর্যাও করতে পারেন।

কিউইতে পুষ্টিগুণ ভরপুর। ভিটামিন সি, ই, এবং কে প্রচুর পরিমাণে থাকে এই ফলে। এই সব ভিটামিন ত্বকের ক্ষতি হওয়া আটকায়, কোলাজেন উৎপাদনে সাহায্য করে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও খুব উপকারী। দেখে নিন ত্বকের যত্নে কী ভাবে বানাবেন কিউইর ফেসপ্যাক।
কিউই এবং মধু
একটি পাকা কিউইর খোসা ছাড়িয়ে মিক্সিতে পিষে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় লাগান। মিনিট কুড়ি পর মুখ ধুয়ে ফেলুন।
কিউই এবং টক দই
কিউই মিক্সিতে দিয়ে মিহি পেস্ট করে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখে ও গলায় সমান ভাবে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কিউই এবং ওটমিল
এক টেবিল চামচ ওটস গুঁড়ো করে নিন। একটি পাকা কিউই মিক্সিতে বেটে নিন। কিউইর সঙ্গে ওটস ভাল ভাবে মিশিয়ে মুখে ও গলায় লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
কিউই এবং শসা
শসার খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। একটি পাকা কিউই ম্যাশ করে তার সঙ্গে শসা মিশিয়ে নিন। পুরো মুখে ও গলায় লাগান এই মাস্ক। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কিউই ফেসপ্যাক ব্যবহারের কিছু টিপস
১) ফেসপ্যাক বানানোর জন্য টাটকা পাকা কিউই ফল ব্যবহার করুন।
২) ফেসপ্যাক লাগানোর আগে মুখ ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুছে নিন। পরিষ্কার, শুকনো ত্বকে যে কোনও ফেসপ্যাক খুব ভাল কাজ করে।
৩) ফেস মাস্ক লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর একেবারে হালকা গরম জলে প্যাকটি ধুয়ে ফেলুন।
৪) সপ্তাহে একবার বা দুইবার কিউই ফেসপ্যাক লাগাতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
