Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yogini Ekadashi 2021 : যোগিনী একাদশী ব্রত পালনে জীবনের সমস্ত সমস্যা দূর হয়, জানুন দিন-ক্ষণ ও তাত্পর্য
হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বছরের সমস্ত একাদশী তিথিই ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত। এই দিনটিতে নিষ্ঠাভরে ভক্তরা তাঁর পূজা করে থাকে। বছরে মোট ২৪টি একাদশী থাকে। তার মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী ব্রত পালিত হয়।

এইবছর অর্থাৎ ২০২১ সালে কবে, কখন যোগিনী একাদশী ব্রত পালিত হবে এবং এই ব্রত পালনের গুরুত্ব কী, তা জেনে নিন।

২০২১ সালের যোগিনী একাদশীর তারিখ ও শুভক্ষণ
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী পালিত হয়।
যোগিনী একাদশীর তারিখ - ০৫ জুলাই, সোমবার
একাদশী তিথি শুরু - ০৪ জুলাই, রাত ০৭টা ৫৫ মিনিটে।
একাদশী তিথি শেষ - ০৫ জুলাই, রাত ১০টা ৩০ মিনিটে।
একাদশী ব্রত ভঙ্গের সময় - ০৬ জুলাই, সকাল ০৫টা ০৮ থেকে সকাল ০৭টা ৩৯ মিনিট পর্যন্ত।

যোগিনী একাদশী ব্রত পালনের পদ্ধতি
যারা এই ব্রত পালন করবেন, তারা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন পোশাক পরুন। গঙ্গা জল ছিটিয়ে পূজাঘর শুদ্ধ করে নিন। এরপর ভগবান বিষ্ণুর স্মরণ করুন এবং একাদশী ব্রত পালনের সঙ্কল্প নিন। সব একাদশীর মত এটিও ভগবান বিষ্ণুর উদ্দেশে নিবেদিত। তাই এই দিন ভগবান বিষ্ণুর পূজা করুন। এই দিন বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্রনাম জপ করা শুভ ফলদায়ক।

যোগিনী একাদশী ব্রতের গুরুত্ব
বিশ্বাস করা হয় যে, এই ব্রতর প্রভাবে কোনও ব্যক্তির কুষ্ঠরোগ থেকে মুক্তি মেলে। জ্ঞানে, অজ্ঞানে হওয়া পাপ থেকে মুক্তি মেলে। পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে যে ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য ফল লাভ করে।
আরও পড়ুন : Ketu Transit 2021 : অনুরাধা নক্ষত্রে প্রবেশ করল কেতু, কী প্রভাব ফেলবে আপনার জীবনে? জেনে নিন



Click it and Unblock the Notifications