Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Home Vastu Dosh: বাস্তু দোষ থাকলে শুধরে নিন, না হলে জীবন থেকে মুছে যেতে পারে সুখ-শান্তি!
How to Remove Vastu Dosh from Your Home in Bengali: বাস্তু বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে আমাদেরই ছোটোখাটো ভুলের কারণে বাস্তু দোষ দেখা দেয়। আর, বাস্তু দোষের ফলে বাড়িতে একের পর এক বিপদ লেগেই থাকে। পরিবারে প্রায়ই কলহ হয়, বাড়ির কারুর স্বাস্থ্য ভালো থাকে না, সব কাজে বাধা আসে, আর্থিক সঙ্কট দেখা দেয়, কর্মজীবনে অবনতি হয়, এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কেও কোনও ভালোবাসা থাকে না।
বাস্তু দোষ থেকে বাঁচতে কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজন। জেনে নিন, বাস্তু দোষ বাঁচতে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন-

ছবির কারণে সৃষ্ট বাস্তু দোষ
ঘর সুন্দরভাবে সাজানোর জন্য আমরা প্রত্যেকেই দেওয়াল নানা ধরনের ছবি লাগাই। বাস্তু মতে, দেওয়ালে কখনই কোনও ছবি বা মূর্তি লাগিয়ে রাখতে নেই। এতে বাস্তু দোষ দেখা দেয়। তবে আপনি চাইলে বাড়ির দেওয়ালে ছবি আঁকাতে পারেন।
এ ছাড়াও, বাড়িতে ভগবানের খুব বড় প্রতিমা রাখা উচিত নয়। ১ থেকে ১১ আঙুল উঁচু প্রতিমা রাখা শুভ। এতে বাড়িতে বাস্তু দোষ থাকবে না।
এই দিকে ঘর ভাড়া দেবেন না
বাড়ির উত্তর-পূর্ব অংশ উঁচু হওয়া উচিত নয়। এই দিকে টয়লেট থাকাও উচিত নয়। উত্তর-পূর্ব দিকে শৌচালয় থাকলে আর্থিক লোকসান হয়। পরিবারে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই দিকটি অন্যান্য দিকের থেকে নীচু হওয়া উচিত এবং এই দিকে পূজার ঘর থাকা শুভ। বাড়ির উত্তর-পূর্ব দিকের ঘর ভুলেও ভাড়া দেবেন না।
দরজা, জানালা ভিতরের দিকে খুলুন
বাস্তু শাস্ত্রে ঘরের দরজা ও জানালা বাইরের দিকে খোলা শুভ বলে মনে করা হয় না। দরজা ও জানালা ভিতরের দিকে খোলা উচিত। আর, দরজা খোলা এবং বন্ধ করার সময় শব্দ করাও অশুভ। দরজা, জানালা বাইরের দিকে খোলা হলে বাড়িতে বসবাসকারী সদস্যদের মনে ভয়, মানসিক কষ্ট বাড়তে পারে। বাড়ির কর্তাকে প্রচুর কষ্টও ভোগ করতে হয়।
বাদুড় যাতে ঘরে প্রবেশ না করে
বাড়িতে মৌমাছির চাক থাকা উচিত নয়। বাস্তু শাস্ত্র মতে, যে বাড়িতে মৌমাছির চাক থাকে, সেখানে বাস্তু দোষ থাকে ৬ মাস। আর, যে বাড়িতে বাদুড় প্রবেশ করে, সেখানে ১৫ দিন পর্যন্ত বাস্তু দোষ থাকে। তাই, বাড়িতে এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গৃহ শুদ্ধি করান। এ ছাড়া, শকুন ও কাকের প্রবেশকেও অশুভ মনে করা হয়।
রান্নাঘর সংক্রান্ত বাস্তু দোষ
রান্নাঘরের দরজার একেবারে সামনে যাতে গ্যাস, স্টোভ, উনুন না থাকে। রান্না করার সময় যাতে গৃহিণীদের মুখ পূর্ব দিকে থাকে। এর ফলে আরোগ্য লাভ করা যায়। পরিবারের সদস্যরা কম অসুস্থ হয়। রাতে খাবার রান্নার পর গ্যাস ও রান্নাঘর পরিষ্কার করে নেবেন। সারা রাত এঁটো বাসন সিঙ্কে ফেলে রাখবেন না।



Click it and Unblock the Notifications