Shukra Gochar 2023: ২২ জানুয়ারি শুক্রের কুম্ভে গমন! কাদের ভাগ্য উজ্জ্বল হবে? কারা বিপদে পড়বেন? জেনে নিন

Venus Transit in Aquarius 2023 Effects in Bengali: নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ শুক্র। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। জ্যোতিষ অনুসারে, বৃষ এবং তুলা রাশির অধিপতি শুক্র যে জাতকদের কোষ্ঠীতে শক্তিশালী, তাঁরা জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। বিলাসবহুল জীবন যাপন করেন এই জাতকরা। কিন্তু দুর্বল শুক্রের কারণে জীবনে একের পর এক ঝঞ্ঝাট লেগেই থাকে।

Venus Transit in Aquarius on 22 January 2023 Effects

শুক্রের রাশি পরিবর্তন এবং গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। চলতি বছর ২২ জানুয়ারি শুক্র তার বন্ধু গ্রহ শনির রাশি কুম্ভে প্রবেশ করবে। শুক্রের এই গোচর কিছু রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে, আবার কিছু রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

মেষ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

মেষ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

আর্থিক দিক দিয়ে এই সময়টি অনুকূল হবে। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের জন্য এই সময়টি ভালো। আপনার কথাবার্তা মানুষকে মুগ্ধ করবে। ক্রিয়েটিভ ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের সময়টি ভালো কাটবে। লভ লাইফ ভালো কাটবে। যারা সন্তান চান, তারা এই সময় সুখবর পেতে পারেন। বিবাহিতরাও তাদের জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।

বৃষ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

বৃষ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

এই সময়ে ব্যবসায় সাফল্য আসবে। এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন। নতুন গাড়ি, বাড়ি মেরামত বা ডেকোরেশনের জন্য এই সময়টি অনুকূল।

মিথুন রাশির উপর শুক্র গোচরের প্রভাব

মিথুন রাশির উপর শুক্র গোচরের প্রভাব

এই সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক জাতকরা তাদের প্রচেষ্টায় সফল হতে পারেন। কেউ কেউ কাজের জন্য বা ছুটি কাটাতে দীর্ঘ দূরত্বে বা বিদেশ ভ্রমণে যেতে পারেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। আধ্যাত্মিক কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে। এই সময় আপনি দান-ধ্যান করবেন। এই সময়ের মধ্যে ছোটো ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে।

কর্কট রাশির উপর শুক্র গোচরের প্রভাব

কর্কট রাশির উপর শুক্র গোচরের প্রভাব

স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। কারণ এই সময় ইউটিআই, অ্যালার্জি এবং যৌনাঙ্গে সংক্রমণে ভুগতে পারেন। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা আছে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আরও বাড়বে। এই সময়ে আপনি আপনার কথাবার্তায় অন্যদের মুগ্ধ করবেন। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে।

সিংহ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

সিংহ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

পার্টনারশিপে ব্যবসা শুরু করার জন্য এই সময়টি অনুকূল। এই সময়ে আপনি অনেক ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। যারা বিবাহ করতে ইচ্ছুক, তাদের জন্য এই সময়টি অনুকূল। বিবাহিতদের জীবনে সুখ, শান্তি থাকবে।

কন্যা রাশির উপর শুক্র গোচরের প্রভাব

কন্যা রাশির উপর শুক্র গোচরের প্রভাব

স্বাস্থ্য ভালো থাকবে না। পিতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। এই সময়ে খুব ভেবেচিন্তে কথা বলুন। কর্মক্ষেত্রে কোনও মহিলা সহকর্মীর সঙ্গে তর্ক হতে পারে। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত জাতকদের কঠোর পরিশ্রম করতে হবে।

তুলা রাশির উপর শুক্র গোচরের প্রভাব

তুলা রাশির উপর শুক্র গোচরের প্রভাব

যারা ডিজাইনিং, শিল্পকলা, ক্রিয়েটিভিটি, কবিতা, বিনোদন, অভিনয়, ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন, তাদের এই সময় ক্রিয়েটিভ আইডিয়া আরও বাড়বে। এই গোচরকালে তাদের উন্নতি হবে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। তুলা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সামগ্রিকভাবে এই সময়টি ভালই কাটবে।

বৃশ্চিক রাশির উপর শুক্র গোচরের প্রভাব

বৃশ্চিক রাশির উপর শুক্র গোচরের প্রভাব

এই সময় আপনি আপনার বাড়ির জন্য কোনও বিলাসবহুল আইটেম কিনতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ব্যবয়াসীরা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে কোনও পরিকল্পনা করতে পারেন।

ধনু রাশির উপর শুক্র গোচরের প্রভাব

ধনু রাশির উপর শুক্র গোচরের প্রভাব

যারা গল্প বা উপন্যাস লেখক, কবি, সাংবাদিক, ব্লগ লেখালেখির ক্ষেত্রে জড়িত, তাদের লেখার দক্ষতা আরও বাড়বে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। এই গোচরকালে আপনি ধর্মীয় কার্যকলাপের দিকে আগ্রহী হবেন এবং দাতব্য কাজেও যুক্ত হতে পারেন। তীর্থযাত্রার পরিকল্পনাও করতে পারেন।

মকর রাশির উপর শুক্র গোচরের প্রভাব

মকর রাশির উপর শুক্র গোচরের প্রভাব

এই সময়ে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি ও পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কথার দ্বারা সকলকে মুগ্ধ করবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। এই সময়ে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

কুম্ভ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

কুম্ভ রাশির উপর শুক্র গোচরের প্রভাব

স্বাস্থ্যের যত্ন নিন। এই গোচরকালে সকলে আপনার ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হতে পারেন। পিতা-মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। যারা পরিবারের থেকে অনেক দূরে থাকেন, তারা ছুটি কাটানোর জন্য বাড়ি ফিরতে পারেন। প্রেম-ভালোবাসা এবং বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে।

মীন রাশির উপর শুক্র গোচরের প্রভাব

মীন রাশির উপর শুক্র গোচরের প্রভাব

স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। তাই এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন। ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি একটি বড় কাজের প্রস্তাব পেতে পারেন। লভ লাইফ খুব ভালো কাটবে। গাড়ি কেনার ইচ্ছা এই সময় পূরণ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion