Shukra Gochar 2023: শনির রাশিতে শুক্রের গোচর, অর্থ লাভের ব্যাপক সুযোগ ৩ রাশির!

২২ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শুক্র। জ্যোতিষে শুক্রকে শুভ গ্রহ মনে করা হয়। এই গ্রহ সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, সম্মান, প্রেম, বিবাহ, ভালোবাসা ও রোম্যান্সের কারক গ্রহ। যে জাতকদের কোষ্ঠীতে শুক্র শক্তিশালী, তাঁরা নিজের জীবনে সমস্ত ধরনের সুখ-সমৃদ্ধি লাভ করে। কিন্তু দুর্বল শুক্রের কারণে জীবনে সুখের অভাব দেখা দেয়।

Venus Transit In Aquarius on 22 January 2023, These Zodiac Signs Will Be Lucky

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র এবং শনির মধ্যে মিত্রতা আছে। শনির স্বরাশি কুম্ভে শুক্রের প্রবেশের ফলে ৩টি রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দ্বার খুলবে। দেখে নিন, কোন কোন রাশির জাতকরা শুক্রের গোচর কালে শুভ ফল পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্রের এই গোচর কালে বৃষ রাশির জাতক জাতিকাদের পদোন্নতি হতে পারে। কোনও মহিলা সহকর্মীর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। এই রাশির মহিলারা নতুন কাজ শুরু করতে পারেন। এই সময়ে আপনি একজন মহিলা বন্ধুর সাহায্যও পাবেন। বাড়িতে কোনও শুভ কাজের আয়োজন হতে পারে। এই সময় আপনি গাড়ি কিনতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

শুক্রের এই গোচর কালে আপনার প্রেম জীবন চমৎকার কাটবে। এই বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতি পেতে পারেন। শুক্রের গোচর শিল্পকলা ও সিনেমার সঙ্গে যুক্ত মহিলাদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। যারা লেখালেখি এবং কমিউনিকেশনের সঙ্গে যুক্ত, তারা এই সময়ে বড় চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্রের এই গমনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা সব দিক থেকে সুখ পাবেন। দাম্পত্য জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হবে। বিবাহিত জাতকদের সন্তানের পরিকল্পনা করার জন্য এটিই উপযুক্ত সময়। পার্টনারশিপে কাজ শুরু করার জন্য এই সময়টি অনুকূল। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। এই রাশির মহিলাদের জীবনে নতুন প্রেম আসতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, January 14, 2023, 22:32 [IST]
X
Desktop Bottom Promotion