Vastu Tips : মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে রাতে ঘুমানোর আগে করুন এই ৩ কাজ!

জীবনে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকুক, এটা সকলেই চায়। কোনও অশুভ শক্তি যাতে আমাদের জীবনে বা বাড়ির আশেপাশেও ঘেঁষতে না পারে তার জন্য আমরা অনেক নিয়ম পালন করে থাকি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় ভাল ফল মেলে না। একের পর এক সমস্যা আসতেই থাকে। অনেক সময় বাস্তু দোষের কারণে জীবনে নানা সমস্যা লেগে থাকে। আসলে, আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি, যার কারণে দেবদেবীরা রুষ্ট হন।

Vastu Tips : To get the blessings of Maa Lakshmi, do this work before sleeping

তবে বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের উল্লেখ আছে, যেগুলি প্রতিদিন রাতে শোওয়ার আগে করলে ঘরে ইতিবাচক শক্তির বাস হয়, জীবনে সুখ-শান্তি ফেরে, উন্নতি হয় এবং দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, রাতে শোওয়ার আগে কী কী কাজ করলে নেতিবাচক শক্তি দূর হয় -

রান্নাঘরের জন্য বাস্তু টিপস

রান্নাঘরের জন্য বাস্তু টিপস

রাতে ঘুমানোর আগে রান্নাঘরে একটা বালতিতে জল ভরে রেখে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে, এই কাজ করলে ঋণ থেকে মুক্তি মেলে এবং আর্থিক সমস্যা দূর হয়।

বাথরুমের জন্য বাস্তু টিপস

বাথরুমের জন্য বাস্তু টিপস

বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে কখনই খালি বালতি রাখা উচিত নয়। কথিত আছে, রাতে ঘুমানোর আগে বাথরুমে বালতি ভরে রাখলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তাই কখনই বাথরুমের বালতি খালি রাখবেন না।

প্রতিদিন বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালান

প্রতিদিন বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালান

বাস্তুশাস্ত্র অনুসারে, প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালানো উচিত। এর পাশাপাশি মূল প্রবেশদ্বারে লাইটও জ্বালানো উচিত। এতে মা লক্ষ্মী সর্বদা ঘরেই বাস করেন।

X
Desktop Bottom Promotion