বাড়ি থেকে অসুখ-বিসুখ যাচ্ছে না? দায়ী হতে পারে বাস্তু দোষ, জানুন প্রতিকার

Vastu Tips for Good Health in Bengali: স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। সুস্থ সবল শরীর হল সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক থাকলে জীবনে সব লক্ষ্য অর্জন হবে সহজেই, কিন্তু প্রতি নিয়ত অসুস্থ হতে থাকলে যত সমস্যা, দুঃখ-কষ্ট ঘিরে ধরে।

অগোছালো জীবনযাত্রা, ভুল খাদ্যাভ্যাসের কারণে শরীরে নানান রোগ-ব্যাধি দেখা দেয় ঠিকই, কিন্তু অনেক সময় সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও রোগভোগ পিছু ছাড়ে কিছুতেই। বাস্তু দোষের কারণে এমনটা হতে পারে বলে মনে করা হয়।

Vastu Tips for Good Health

পরিবারের সকলে ঘন ঘন অসুস্থ হওয়া, সাংসারিক কলহ, এগুলো সব বাস্তু দোষের লক্ষণ। তবে বাস্তুতে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে সকলের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। তাই সুস্বাস্থ্যের জন্য কিছু বাস্তু টিপস দেওয়া রইল এখানে -

মূল দরজা মেরামত করুন
বাড়ির প্রধান দরজা যদি ভেঙে যায়, চিড় ধরে বা অন্য কোনও ত্রুটি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা মেরামত করুন। বাস্তু অনুসারে, ভাঙা ফাটা দরজা বাড়ির সকলের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পরিবারের সবাই একের পর এক অসুস্থ হতে থাকে। ঘরে ঝগড়া অশান্তি লেগেই থাকে।

এই জায়গায় ভারী জিনিস রাখবেন না
যে কোনও ভারী জিনিস অথবা আসবাবপত্র কখনই ঘরের মাঝখানে রাখবেন না। এই স্থানটিকে বাস্তুতে ব্রহ্ম স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই স্থানটি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত। এই জায়গায় ভারী জিনিস রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব দেখা দেয়। এ ছাড়া খেয়াল রাখবেন, বাড়ির ইষ্ট দেবতার মূর্তি যেন সবসময় দক্ষিণ দিকে থাকে।

বাড়ির মন্দিরের সঠিক দিক
বাস্তু মতে, বাড়ির ঈশান কোণ (উত্তর-পূর্ব দিকের মধ্যবর্তী স্থান) অত্যন্ত শুভ। এখানেই ঈশ্বরের বাস বলে বিশ্বাস করা হয়। ঘরের মন্দির এই দিকে থাকা খুবই শুভ। এতে পরিবারের সকলে থাকবে রোগমুক্ত, ঘরে সুখ-সমৃদ্ধি বাড়বে এবং পজিটিভ এনার্জির প্রবাহ বৃদ্ধি পাবে।

ঘরে রাখবেন না এই জিনিস
বাড়িতে কখনই ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি, ভাঙা কোনও জিনিস, আবর্জনা, এই সব রাখা উচিত নয়। এতে পরিবারের সকলে ঘন ঘন অসুস্থ হতে থাকে। আর্থিক সঙ্কটও দেখা দেয়। এ ছাড়া, বাড়িতে কোনও অবাঞ্ছিত জিনিসও রাখা উচিত নয়। সন্ধ্যায় বা সূর্যাস্তের পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে ঘোরান। এতে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং সকলের শরীরও সুস্থ থাকবে।

ক্রিস্টাল বল
বাড়িতে বা অফিসের ভিতরে ক্রিস্টাল বল রাখা খুব শুভ। বাস্তু মতে, ক্রিস্টাল বল নেতিবাচক শক্তি শোষণ করে বাড়ি ও কর্মক্ষেত্রকে দুর্ভাগ্য থেকে মুক্ত রাখে। ঘরের প্রধান দরজায়ও ক্রিস্টাল বল রাখতে পারেন। এতে ঘরে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকবে এবং ধনধান্যের অভাব হবে না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion