Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অর্থ কষ্টে ভুগছেন? লবঙ্গ ও কর্পূরের এই টোটকা দেবে সব সমস্যা থেকে মুক্তি!
বাস্তুদোষের কারণে উদ্ভূত নেতিবাচক শক্তি ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির লোকজন। তাই বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি দূর করতে বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা খুবই জরুরি।
বাস্তুশাস্ত্রে লবঙ্গ ও কর্পূরকে ঘরের দোষ-ত্রুটি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। লবঙ্গ ও কর্পূরের এমন কিছু গুণ রয়েছে, যা বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। জেনে নিন, পরিবারে সুখ, শান্তি বজায় রাখতে লবঙ্গ ও কর্পূর কী ভাবে ব্যবহার করবেন।

১) অনেক সময় শত চেষ্টা করেও কোনও কাজই সফল হয় না। কাজে বাধা-বিপত্তি আসতেই থাকে। জীবন থেকে সব বাধা দূর করে সাফল্য পেতে একটি রূপোর পাত্রে লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে সারা ঘরে ঘুরিয়ে নিন। এতে সব ঝুট-ঝামেলা দূর হবে এবং সব কাজে সাফল্য আসবে।
২) পরিবারের সদস্যদের মধ্যে অনবরত কলহ চলছে? ব্যবসায় লোকসান? এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ঘরের কোণায় কয়েকটা কর্পূর রাখুন। এই প্রতিকার করলে কিছু দিন পর নেতিবাচক শক্তি দূর হবে এবং ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরে আসবে।
৩) যদি আপনার টাকা কারুর কাছে দীর্ঘদিন ধরে আটকে থাকে এবং খরচ বাড়তেই থাকে, তাহলে একটি লাল গোলাপে কর্পূর ও লবঙ্গ রেখে মা দুর্গাকে নিবেদন করুন। এটি করলে আর্থিক লাভ হবে এবং আপনার আটকে থাকা টাকাও ফিরে আসবে। প্রতিদিন সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরতি করলেও বাস্তু দোষ দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।
৪) আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে সকাল ও সন্ধ্যায় রান্নাঘরের পাশে একটি পাত্রে কিছু লবঙ্গের টুকরো এবং কর্পূর জ্বালান। এই প্রতিকারে আর্থিক সমস্যা দূর হবে।
৫) শনিবার স্নানের জলে কর্পূরের মিশিয়ে স্নান করুন। এই প্রতিকারে জীবনে উন্নতি হয় এবং ভাগ্য সহায় হয়।
৬) আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচতে সন্ধ্যাকালে পূজার সময় হনুমান চালিসা পাঠ করুন। তার পরে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে আরতি করুন।
আরও পড়ুন : লবঙ্গের এই টোটকায় দূর হবে জীবনের সকল সমস্যা, পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে!



Click it and Unblock the Notifications