Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লবঙ্গের এই টোটকায় দূর হবে জীবনের সকল সমস্যা, পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে!
লবঙ্গ কেবল রান্নার স্বাদ বাড়ায় না, পূজার্চনাতেও লবঙ্গের ব্যবহার করা হয়। লবঙ্গ পূজার অন্যতম প্রধান উপকরণ বলে মনে করা হয়। এছাড়া, জ্যোতিষশাস্ত্রেও লবঙ্গকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়।

জ্যোতিষে লবঙ্গের এমন কিছু উপায় উল্লেখ আছে, যেগুলি প্রয়োগ করলে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি আসতে পারে। জীবনের সকল সমস্যা দূর হতে পারে। দেখে নিন, লবঙ্গ কোন উপায়ে জীবন থেকে কী কী সমস্যা দূর করতে পারে -

বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে
শনিবার দিন তিনটে ৫টি লবঙ্গ, ৩টি কর্পূর ও ৩টি বড় এলাচ একসঙ্গে জ্বালিয়ে সেই আগুন গোটা বাড়িতে দেখান। তারপর সেই ছাই বাড়ির সদর দরজায় ছড়িয়ে দিন। এই টোটকায় ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হবে।

ইন্টারভিউতে সাফল্য পেতে
চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মুখে একজোড়া লবঙ্গ রেখে বেরোন। সেই জায়গায় পৌঁছে লবঙ্গের টুকরোগুলো মুখ থেকে ফেলে দিন। ইন্টারভিউতে সাফল্যের জন্য প্রার্থনা করে ভিতরে যান। ভাল ফলাফল পাবেন!

পরিশ্রমের যথাযথ ফল পেতে
কঠোর পরিশ্রম করেও মনের মতো ফল পাচ্ছেন না? আর্থিক সমস্যাও দূর হচ্ছে না? তাহলে মঙ্গলবার হনুমানজির সামনে এক জোড়া লবঙ্গ রাখুন এবং সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। হনুমান চালিসা পাঠ করুন। তারপর ভগবানের সামনে প্রার্থনা করুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করুন, দেখবেন আপনার কষ্ট দূর হবে।

জীবনে সাফল্য পেতে
কোনও কাজ হতে হতে আটকে গিয়েছে? তাহলে শনিবার একটি প্রদীপ জ্বালিয়ে তাতে দুই জোড়া লবঙ্গ রাখুন। সেই প্রদীপ ঘরের অন্ধকার কোণে রাখুন। এতে নেতিবাচক শক্তি দূর হয়। প্রতি শনিবার এই প্রতিকার করুন। এতে আপনার না হওয়া কাজগুলো সম্পন্ন হবে। বাড়িতে শুভ ঘটনা ঘটতে শুরু করবে, সেই সঙ্গে বাড়ির কেউ অসুস্থ থাকলে সেও সুস্থ হতে শুরু করবে।

মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য
প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করার সময় গোলাপ ফুল এবং দুটি করে লবঙ্গ অর্পণ করুন। অন্তত প্রতি শুক্রবার এই প্রতিকার করতেই হবে। এই টোটকায় ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে।

অর্থ লাভের জন্য
শুক্রবার একটি লাল কাপড়ে ৫টি কড়ি ও ৫টি লবঙ্গ বেঁধে রাখুন। এটি টাকা রাখার জায়গায় বা কোনও নিরাপদ স্থানে রাখুন। বিশ্বাস করা হয়, এই টোটকায় ধন-সম্পদ আসে।

পরিবারে সুখ বজায় রাখতে
বাড়িতে চলমান কলহ ও অশান্তি দূর করার জন্য, শনিবার দিন কর্পুর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে বাড়ির বাইরে রেখে দিন। এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং পরিবারে সুখ, শান্তি বিরাজ করবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications