Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips : বাড়িতে অবশ্যই রাখুন এই ৯টি জিনিস, সৌভাগ্যের দরজা খুলে যাবে!
সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য সর্বদা সঙ্গে থাকুক, তা আমরা সকলেই চাই। তাই আমরা নানান নিয়ম মেনে চলি বা টোটকার আশ্রয় নিয়ে থাকি। কোনও অশুভ শক্তি যাতে আমাদের জীবনে বা বাড়ির আশেপাশেও ঘেঁষতে না পারে তার জন্য আমরা অনেক নিয়ম পালন করে থাকি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় ভাল ফল মেলে না।
তবে সঠিক ভাবে বাস্তু নিয়ম মেনে যদি নির্দিষ্ট কিছু জিনিস বাড়িতে রাখা হয়, তাহলে ভাগ্য পরিবর্তন হতে পারে। আসুন দেখে নিন, সৌভাগ্য ফেরাতে কোন কোন জিনিস বাড়িতে রাখা প্রয়োজন।

১) ময়ূরের পালক আধ্যাত্মিকতার প্রতীক। এটি জীবনে সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে। বাস্তু মতে, ময়ূরের পালক বাড়ির একটি পরিষ্কার জায়গায় রাখুন।
২) ক্রিস্টাল শ্রীযন্ত্র সুখ, সম্পদ, সাফল্য, সৌভাগ্য এবং খ্যাতি অর্জনে সহায়তা করে। এটি রাজা, নেতা ও ব্যবসায়ীদের আর্থিক সাফল্য এবং খ্যাতি অর্জনের জন্য ব্যবহৃত সবচেয়ে বিখ্যাত বাস্তু আইটেমগুলির মধ্যে একটি। এটি পূর্বমুখী করে রাখুন।
৩) সৌভাগ্যের জন্য সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী মূল্যের বাস্তু আইটেম হল ফুল ও জল। একটি কাঁচের বাটি নিন, এতে জল ঢেলে গোলাপের পাপড়ি দিন। এটি বাড়িতে ইতিবাচকতা ছড়িয়ে দেবে। বাস্তু অনুসারে, এটি বাড়িতে সম্পদ বয়ে আনে।
৪) বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে এবং ইতিবাচকতা, সুখ-শান্তি বয়ে আনতে উইন্ড চিমস একটি দুর্দান্ত উপায়। ঘরের উত্তর, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ধাতব উইন্ড চিমস ঝোলান। তবে কাঠেরগুলি দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং দক্ষিণ দিকের জন্য সবচেয়ে উপযুক্ত।
৫) বাস্তু মতে, ইন্ডোর ফাউন্টেন খুবই শুভ। এটি আপনার বাড়ির উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব কোণে রাখুন। জল সবসময় প্রবাহিত হওয়া উচিত।
৬) সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে এবং আর্থিক উন্নতি করতে চাইলে, আপনার বাড়িতে কচ্ছপের মূর্তি রাখুন। তবে খেয়াল রাখবেন কচ্ছপের মুখ যেন অবশ্যই উত্তর দিক করে থাকে। জোড়া কচ্ছপের মূর্তি ঘরে রাখবেন না।
৭) ঘরে অ্যাকোয়ারিয়াম রাখা, সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে, বাড়িতে গোল্ডফিশ রাখা বেশি শুভ। তবে অ্যাকোয়ারিয়াম বেডরুম, রান্নাঘর বা বাথরুমে ভুলেও রাখবেন না।
৮) লাফিং বুদ্ধ বাড়িতে রাখা কতটা শুভ, তা আমরা প্রায় সকলেই জানি। তবে এটি রাখারও নির্দিষ্ট নিয়ম আছে। বাড়ির লিভিংরুমে সদর দরজার কোনাকুনি করে লাফিং বুদ্ধ-র একটি মূর্তি রাখুন। তাহলে আর্থিক ও সার্বিক উন্নতি হয়। কখনই সদর দরজার একেবারে সামনাসামনি লাফিং বুদ্ধ রাখবেন না।
৯) সদর দরজায় লাল রিবনে তিনটে পয়সা বেঁধে ঝুলিয়ে রাখুন, সুখ-সমৃদ্ধি বাড়বে। তবে পয়সাগুলি যেন অবশ্যই ঘরের ভেতর দিক করে থাকে।
আরও পড়ুন : সৌভাগ্য ফেরাতে বাড়ির সদর দরজায় এই জিনিসগুলি লাগান!



Click it and Unblock the Notifications
