Utpanna Ekadashi 2022 : রবিবার উৎপন্না একাদশী, জেনে নিন এই একাদশীর পূজা বিধি ও মাহাত্ম্য

একাদশী তিথির হিন্দুধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। বছরে মোট ২৪টি একাদশী পড়ে। এর মধ্যে উৎপন্না একাদশী বিশেষ গুরুত্ব বহন করে। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উৎপন্না একাদশী পালনের বিধান রয়েছে। পুরাণ অনুসারে, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনেই ভগবান বিষ্ণুর মধ্যে থেকে একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল। এই দেবী এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে ভগবান বিষ্ণুর জীবন রক্ষা করেছিলেন, এতে খুশি হয়ে বিষ্ণু তাঁর নাম একাদশী রাখেন। এই ব্রত পালনে মোক্ষ লাভ হয়। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে উৎপন্না একাদশীর তিথি, শুভক্ষণ, এর পূজা বিধি ও গুরুত্ব সম্পর্কে -

Utpanna Ekadashi 2022

উৎপন্না একাদশীর তিথি ও শুভ সময়

চলতি বছর উৎপন্না একাদশী পড়েছে - ২০ নভেম্বর, রবিবার।

একাদশী তিথি শুরু হবে - ১৯ নভেম্বর, শনিবার সকাল ১০টা ২৯ মিনিটে।

একাদশী তিথি শেষ হবে - ২০ নভেম্বর, রবিবার সকাল ১০টা ৪১ মিনিটে।

পূজা বিধি

একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধি-বিধানের সহিত পুজো করা হয়। সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে শুদ্ধ বসনে ভগবান বিষ্ণুর অভিষেক করুন গঙ্গা জল দিয়ে। পঞ্চামৃত, ফুল, ধূপ, দীপ, চন্দন, অক্ষত, ফল, তুলসী দিয়ে বিষ্ণুর পূজা শুরু করুন। শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবানকে। বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয় যে বিনা তুলসিতে ভগবান বিষ্ণু কোনও দিনই ভোগ গ্রহণ করেন না। সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। পূজা শেষে ভগবানের আরতি করতে হবে। এরপর উৎপন্না একাদশীর ব্রত কথা শুনুন।

এ দিন বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। এই একাদশীতে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী একাদশীর পূজা করলে ধন-সম্পদ ও সুখ-সমৃদ্ধি আসে। এই দিনে দান করলে বহুগুণ পুণ্য হয়।

আরও পড়ুন : উৎপন্না একাদশীতে এই ছোট্ট কাজ করলেই তুষ্ট হবেন ভগবান বিষ্ণু, কেটে যাবে বাধা-বিপত্তি!

উৎপন্না একাদশীর তাৎপর্য

উৎপন্ন একাদশীর উপবাস পালন করলে শ্রী হরি বিষ্ণুর সাথে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও প্রাপ্ত হয়। এছাড়াও, সেই বাড়িতে কখনও অর্থের অভাব হয় না। কথিত আছে, এই একাদশীতে ব্রত পালন করলে সব মনোবাঞ্ছা পূরণ হয় এবং জীবনে সকল ঝুট-ঝামেলা দূর হয়। সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, একজন ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠধামে ঠাঁই হয়।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion