Utpanna Ekadashi 2022 : উৎপন্না একাদশীতে এই ছোট্ট কাজ করলেই তুষ্ট হবেন ভগবান বিষ্ণু, কেটে যাবে বাধা-বিপত্তি!

অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় উৎপন্না একাদশী। চলতি বছর উৎপন্না একাদশী পালিত হবে ২০ নভেম্বর, রবিবার। কথিত আছে, এই একাদশীর দিন উপোস থেকে সঠিক নিয়ম-কানুন মেনে পূজার্চনা করলে জগৎ পালনকর্তা অর্থাৎ শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং ধন-সম্পদের দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। এছাড়া, উৎপন্না একাদশী পালনে মোক্ষ লাভ হয়। প্রচলিত ধারণা অনুযায়ী বিষ্ণু থেকেই একাদশী দেবীর জন্ম এবং এই একাদশীতেই একাদশী মাতা প্রকট হয়েছিলেন। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী রাখা হয়েছে।

Do these things on Utpanna Ekadashi

উৎপন্না একাদশীর দিন বিশেষ কিছু উপায় করলে মনোস্কামনা পূরণ হয় এবং সব সমস্যা থেকে মুক্তি মেলে -

ধনসম্পদ ও সমৃদ্ধির উপায়

ধনসম্পদ ও সমৃদ্ধির উপায়

উৎপন্না একাদশীর দিন লক্ষ্মী-নারায়ণের পূজা করুন। এতে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। জীবনে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে

পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে

দীর্ঘদিন ধরে পরিবারে কলহ চলছে? বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া হচ্ছে? তবে আপনার বাড়ির মন্দিরে একটি দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন। তারপর রোলি, ধূপ-দীপ দিয়ে পুজো করুন। এতে পারিবারিক ঝামেলা মিটবে।

ব্যবসায় উন্নতি করতে

ব্যবসায় উন্নতি করতে

ব্যবসায় মন্দা থেকে বাঁচতে উৎপন্না একাদশীর দিন শ্রী বিষ্ণুর সামনে পাঁচটি গুঞ্জা ফল রেখে তাঁর পূজা করুন। পূজার পর ফলগুলি আপনার সিন্দুকে রাখুন। এতে ব্যবসায় উন্নতি হবে।

মনোস্কামনা পূরণের জন্য

মনোস্কামনা পূরণের জন্য

উৎপন্না একাদশীর দিন শ্রী বিষ্ণুর পূজা করার সময় "ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমঃ" মন্ত্রটি জপ করুন। এতে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Friday, November 18, 2022, 18:50 [IST]
X
Desktop Bottom Promotion