জীবনে দুঃখ-কষ্ট পিছু ছাড়ে না? গোটা ধনের টোটকাতেই মিলবে সুখ, শান্তি!

জীবনে চলার পথে নানা ঝড়-ঝঞ্ঝা আসতেই থাকে। যার ফলে আমাদের সুখ, শান্তি ও উন্নতিতে বাধা পড়ে। জ্যোতিষশাস্ত্রে গোটা ধনে দিয়ে করা বিশেষ কিছু টোটকার কথা বলা হয়েছে, যা জীবনে সব বাধা কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

রান্নায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু মশলা জ্যোতিষ শাস্ত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মধ্যে অন্যতম হল গোটা ধনে। ধনে কেবল খাবারের স্বাদই বাড়ায় না, এর টোটকা জীবনে সমৃদ্ধিও ফিরিয়ে আনে। জেনে নিন, সব বাধা-বিপত্তি কাটাতে গোটা ধনের কিছু টোটকা-

These Four Tricks Of coriander Can Brighten Your Luck

ধনে বীজের টোটকা

১) আপনার বাড়িতে সব সময় অশান্তি, কলহ লেগেই রয়েছে? তাহলে বাড়ির পূর্ব দিকে ধনে বীজ রেখে হনুমান চালিসা পাঠ করুন। এই প্রতিকারে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে শুরু করবে।

২) যদি আপনার টাকা কোথাও আটকে থাকে এবং দীর্ঘ সময় ধরে ফেরত না পান, তাহলে শুক্রবার একটি কাগজে টাকা গ্রহণকারীর নাম লিখে তাতে ধনে বীজ রাখুন। তারপর সেই কাগজটি পুকুরে বা নদীতে ভাসিয়ে দিন। এতে আপনি আপনার আটকে থাকা অর্থ শীঘ্রই ফিরে পাবেন।

৩) আয়ের চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার গরুকে সবুজ ধনে পাতা খাওয়ান। এতে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে।

৪) শুক্রবার মা লক্ষ্মীর মূর্তির সামনে এক টুকরো লাল কাপড়ে ধনে বীজ ও রুপোর মুদ্রা রাখুন। লক্ষ্মী পুজোর পাশাপাশি সেই পুটলিরও পুজো করুন। এর পর ওই পুটলিটি সিন্দুকে রেখে দিন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই টোটকা করলে আর্থিক উন্নতি হবে এবং আপনার উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে।

আরও পড়ুন : বিবাহে বাধা? চাকরিতে উন্নতি হচ্ছে না? এলাচের এই টোটকায় হবে সমস্ত সমস্যার সমাধান!

Story first published: Monday, December 5, 2022, 20:29 [IST]
X
Desktop Bottom Promotion