Shani Asta 2023: ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতে অস্ত শনি, ভাগ্য উজ্জ্বল হবে এই ৪ রাশির!

Shani Asta in Aquarius 2023 Effects on Zodiac Signs in Bengali: জ্যোতিষ মতে শনি কর্মফলদাতা ও ন্যায় বিচারক। নয় গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ শনি। ধীর গতির গ্রহ বেশি সময় এক রাশিতে অবস্থান করার কারণে ফলদানের ক্ষমতাও বেশি। সেই কারণে শনির রাশি পরিবর্তন, মার্গী চলন, অস্ত যাওয়া এবং বক্র গতি ফলদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে।

Shai asta 2023 effects on zodiac signs

১৭ জানুয়ারি স্বরাশি কুম্ভে প্রবেশ করেছে শনি। ৩১ জানুয়ারি কুম্ভে অস্ত যাবে কর্মের কারক গ্রহ শনি, আবার ৫ মার্চ এই রাশিতেই উদয় হবে। শনির এই গতি পরিবর্তনের কারণে সমস্ত রাশির জীবনেই গভীর প্রভাব পড়বে। তবে শনি শুধু অশুভই নয়, বরং শুভ ফলাফলও প্রদান করে থাকে। জানুয়ারির শেষ দিনে শনি অস্ত যাওয়ার ফলে ৪ রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে। এই জাতকদের সর্বক্ষেত্রে লাভ হবে!

মিথুন রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

মিথুন রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

কুম্ভ রাশিতে শনি অস্ত যাওয়ার প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকারা ধর্মীয় কাজে বেশি আগ্রহী হবেন। এই সময়ে আপনি তীর্থস্থান ভ্রমণও করতে পারেন। এই সময়ে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

কন্যা রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

এই সময়ে এই জাতকরা ঋণ মুক্ত হতে পারেন। এই সময়ে আপনার শত্রুরাও দুর্বল থাকবে। বরং আপনি আপনার শত্রুদের উপর প্রভাবশালী হবেন।

মকর রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

মকর রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

মকর রাশির উপর শনির বিরূপ প্রভাব পড়বে না। যারা গুপ্ত বিজ্ঞান বা জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়গুলি নিয়ে পড়তে চান, তাদের অধ্যয়নের জন্য এই সময়টি দুর্দান্ত। এই সময়ে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন। আর্থিক অবস্থা ভাল থাকবে।

মীন রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

মীন রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

এই সময়ে দীর্ঘ সময় ধরে আটকে থাকা আইনি কাজে আপনি ব্যস্ত থাকবেন। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। মীন রাশির বয়স্ক জাতক জাতিকারা এই সময় তীর্থযাত্রায় যেতে পারেন। আপনি আপনার জীবনে চলমান সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 25, 2023, 12:25 [IST]
X
Desktop Bottom Promotion