Shani Asta 2023: জানুয়ারির শেষ দিন অস্ত যাবে শনি, ৩৩ দিন খুব সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা!

Shani Asta in Aquarius 2023 Effects on Zodiac Signs in Bengali: ১৭ জানুয়ারি স্বরাশি কুম্ভে প্রবেশ করেছে শনি। এর পর ৩১ জানুয়ারি কুম্ভ রাশিতেই অস্ত যাবে, আবার ৫ মার্চ কুম্ভ রাশিতে উদয় হবে এই গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ উদয় হয় বা অস্ত যায়, তখন রাশিচক্রের ১২টি রাশির উপরেই তার গভীর প্রভাব পড়ে।

Shani Asta 2023 In Aquarius Effects

৩১ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যাওয়ার ফলে ৫ রাশির জাতকদের খুব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। জেনে নিন, কোন কোন রাশির উপর শনির অস্ত যাওয়ার কারণে অশুভ প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

মেষ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

শনি অস্ত যাওয়ার কারণে মেষ রাশির জাতকরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কোনও কারণে আপনার সামাজিক ভাবমূর্তি নষ্ট হতে পারে। পেশাগত জীবনে অনেক উত্থান-পতন আসবে। এই সময়ে আর্থিক ক্ষতি হতে পারে। তাই, এই সময়ে কোথাও টাকা বিনিয়োগ না করলেই ভালো। দাম্পত্য জীবনে শান্তি থাকবে না।

কর্কট রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

কর্কট রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

কর্কট রাশির ক্যারিয়ারের উপর খুব খারাপ প্রভাব পড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। এই সময় আপনাকে খুব সাবধানে থাকতে হবে। নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। এই সময় ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া আরও বাড়তে পারে।

সিংহ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

সিংহ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

স্বাস্থ্য ভালো থাকবে না। যারা অসুস্থ, তাদের স্বাস্থ্য আরও খারাপ হতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদেরও এই সময়টা ভালো কাটবে না। ভালো করে ভেবেচিন্তে তবেই কোনও সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

বৃশ্চিক রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। এই সময়ে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। এই সময়ে বড় কোনও বিনিয়োগ না করাই ভালো। ব্যবসায় নতুন কোনও এক্সপেরিমেন্ট এড়িয়ে চলুন। আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকুন।

কুম্ভ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

কুম্ভ রাশির উপর শনি অস্ত যাওয়ার প্রভাব

এই সময়ে কুম্ভ রাশির জাতকদের ক্যারিয়ার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিতে হবে। আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। চাকুরিজীবীদের উপর কাজের অনেক চাপ থাকবে। ব্যবসায়ীদেরও এই সময়ে কোনও ধরনের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়েও ঝগড়া হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion