Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Moon in Astrology: আজই চাঁদে অবতরণ চন্দ্রযান ৩-এর! তার আগে জানুন চাঁদের অশুভ প্রভাবে কী ক্ষতি হয়
বুধবার, ২৩ অগস্ট সন্ধ্যায় চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নামার কথা ল্যান্ডারের। শুধু ভারত নয়, গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই বিশেষ মুহূর্তের জন্য। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই কৌতূহল বৃদ্ধি পাচ্ছে বিশ্ববাসীর। চন্দ্রযান ৩-এর অভিযান সফল হবে কি না সে দিকে এখন নজর সকলের।
বৈজ্ঞানিক ক্ষেত্রে চাঁদের গুরুত্ব তো আছেই, পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও চাঁদের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষ অনুসারে কর্কট রাশির অধিপতি হল চাঁদ। জাতকের মনের উপর গভীর প্রভাব বিস্তার করে থাকে এই গ্রহ। চাঁদ কারও কোষ্ঠীতে শক্তিশালী হলে সেই জাতক মনের দিক থেকে দৃঢ় হন। কিন্তু কোষ্ঠীতে চাঁদ দুর্বল থাকলে মানসিক সমস্যায় ভুগতে হয় জাতককে।

মনের সঙ্গে সংযোগ রয়েছে চন্দ্রের
জ্যোতিষ মতে, চন্দ্র হল মন, অনুভূতি, মা, মানসিক অবস্থা, তরল পদার্থ (জল), সুখ-শান্তি, ধন-সম্পদের কারক গ্রহ। মনের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে চাঁদ। জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান শুভ থাকলে, ব্যক্তির মনে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানসিকভাবে সুস্থ থাকে জাতক। কিন্তু চন্দ্র দুর্বল হলে জাতকের মনে বিরূপ প্রভাব পড়ে। নানা ধরনের মানসিক রোগ ঘিরে ধরে জাতককে।
দুর্বল চন্দ্রের প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুসারে, চন্দ্র হল মনের কারক এবং কর্কট রাশির অধিপতি। চাঁদ এবং মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। কোনও ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্র দুর্বল থাকলে, সেই ব্যক্তি নানা ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান। সব সময় ভয়ে থাকেন। কোনও বিষয় ১০ বার বোঝানোর পরও তিনি বুঝতে পারেন না। এই জাতকদের মায়ের স্বাস্থ্য দুর্বল থাকে। এ ছাড়া, কোষ্ঠীতে দুর্বল চন্দ্রের উপর অশুভ গ্রহের প্রভাব থাকলে, সেই ব্যক্তি আত্মহত্যাও করতে পারেন।
চন্দ্রকে মজবুত করার উপায়
-কোষ্ঠীতে চন্দ্রকে শক্তিশালী করার জন্য দেবাদিদেব মহাদেবের পূজা করতে হবে।
-প্রতি সোমবার সাদা রঙের পোশাক পরতে হবে।
-জাতকের মুক্তো ধারণ করা উচিত। এছাড়া, চাঁদের রত্ন চন্দ্রকান্ত মণিও ধারণ করতে পারেন।
-মানসিকভাবে ঠিক থাকার জন্য শিব-পার্বতীর পূজা করা উচিত।
-বন্ধুবান্ধব ও গুরুজনদের সঙ্গে সর্বদা ভাল ব্যবহার করতে হবে।
-এ ছাড়া, দুর্বল চন্দ্রকে শক্তিশালী করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
