অভাব-অনটন কিছুতেই পিছু ছাড়ছে না? এই সব সামগ্রী জলে দিয়ে স্নান করুন, সৌভাগ্য ফিরবেই!

অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও উপযুক্ত ফল মেলে না। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায় বলা হয়েছে, যা প্রয়োগ করলে কেবল আপনার সমস্ত কাজই সম্পূর্ণ হবে না, পাশাপাশি সৌভাগ্যও ফিরবে। এছাড়া, সনাতন ধর্মে গঙ্গাস্নানের মাধ্যমে পুণ্য অর্জনের কথা তো আমরা সকলেই জানি। জ্যোতিষ মতে, স্নানের জলে কিছু বিশেষ জিনিস মেশালে জীবনের নানান সমস্যা দূর হয় এবং আর্থিক উন্নতিও হয়। আসুন জেনে নিন কী করবেন -

Mix these things in bath water, luck will shine

১) জ্যোতিষশাস্ত্র মতে, রোজ স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে সৌভাগ্য ফেরে। দারিদ্রতা দূর হয় এবং স্বাস্থ্যও খুব ভাল থাকে।

২) স্নানের জলে সামান্য এলাচ ও কেশর মেশালে, খারাপ সময় ধীরে ধীরে চলে যায়। নেতিবাচক এনার্জি দূরে থাকে।

৩) স্নানের সময় জলে দুধ মিশিয়ে স্নান করলে আয়ু বাড়ে, পাশাপাশি শারীরিক শক্তি বা বল প্রাপ্তি হয়।

৪) এক চিমটে লবণ স্নানের জলে মিশিয়ে স্নান করলে, আপনার চারিদিকে ইতিবাচক এনার্জি বজায় থাকে। এতে, আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়।

৫) নতুন চাকরির জন্য ইন্টারভিউ বা ব্যবসার জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে, স্নানের সময় জলে এক চিমটে হলুদ মেশান। এতে আপনার কাজ সহজেই হয়ে যাবে। এছাড়া, প্রতিদিন জলে দু'টি লবঙ্গ দিয়ে স্নান করলে, চাকরির স্থানে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন : সৌভাগ্য ফেরাতে বাড়ির সদর দরজায় এই জিনিসগুলি লাগান!

৬) প্রতিদিন স্নানের সময় যদি আপনি সুগন্ধি জিনিস, যেমন - গোলাপ জল, চন্দনের মতো জিনিস ব্যবহার করেন, তাহলে আপনার আর্থিক অভাব দূর হবে। ঘরে সর্বদা লক্ষ্মীর বাস হবে।

৭) প্রতি বৃহস্পতিবার জলে কিছুটা দুর্বা বা দুর্বার রস মিশিয়ে স্নান করলে সৌভাগ্য বৃদ্ধির পাশাপাশি নানা প্রকার সুফলও লাভ হয়।

৮) প্রতি সোমবার সাদা চন্দন দিয়ে স্নান করা খুবই শুভ। যারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত, তাদের জন্য এই স্নান খুব ভাল ফল প্রদান করে।

৯) প্রতিদিন স্নানের জলে বোঁটা সমেত গোটা পান পাতা দিয়ে স্নান করুন। এতে সম্মান বৃদ্ধি হয় এবং মানুষের কুনজর এড়াতেও সাহায্য করে।

X
Desktop Bottom Promotion