Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh gochar 2023: মাসের শেষে রাশি পরিবর্তন করবে বুধ, সুসময় শুরু ৩ রাশির!
জ্যোতিষ গণনা অনুসারে, ৩১ মার্চ মেষ রাশিতে গোচর করবে গ্রহের রাজকুমার বুধ। মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ গ্রহকে বাক, বুদ্ধি, তর্ক, সম্পদ এবং ব্যবসার কারক বলে মনে করা হয়। বুধ যখনই অবস্থান পরিবর্তন করে, তখন জাতকের বুদ্ধিমত্তা, বক্তৃতা, অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসায় বড় প্রভাব পড়ে।

মেষ রাশিতে বুধের গোচরে ৩ রাশির জাতকরা দারুণ লাভবান হবেন। আসুন জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলি কী কী।

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
বুধের এই গোচরকালে মেষ রাশির জাতকদের সাহস বাড়বে। আপনার ব্যক্তিত্বের উন্নতির সম্ভাবনা রয়েছে। মিডিয়া এবং ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো লাভ হতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা এই সময়ে সফল হবেন। এই সময় ভাই এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। আপনাকে নতুন দায়িত্বও দেওয়া হতে পারে। এই সময়ে আপনার পরিবারে শুভ কাজের আয়োজন হতে পারে। এই সময়ে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। আপনি তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।

কুম্ভ রাশিতে বুধ গোচরের প্রভাব
মিডিয়া ও লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে ভালো পারফরম্যান্স করবেন। আপনি এই সময়ে তীর্থ যাত্রায় যেতে পারেন। ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমের পরে অর্থ লাভ হতে পারে। এই সময় ভালো বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications