Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: ৩১ মার্চ বুধের মেষ রাশিতে প্রবেশ, সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা!
জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। কোষ্ঠীতে বুধের শুভ প্রভাবে জাতকের জ্ঞান ও বুদ্ধি বাড়ে। তবে, বুধ দুর্বল হলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ৩১ মার্চ বুধ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। মেষ রাশিতে শুক্র ও রাহুর সঙ্গে সংযোগ করবে বুধ। শুক্র ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হবে।

মেষ রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে বুধ ও মঙ্গলকে বিরোধী গ্রহ মনে করা হয়। যে কারণে বুধের রাশি পরিবর্তনে কিছু রাশির উপর শুভ প্রভাব পড়বে, আবার কিছু রাশির জন্য তা অশুভ হবে। জেনে নিন, বুধের গোচরে কোন কোন রাশির জাতকদের সমস্যা হতে পারে।

মেষ রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময়ে মেষ রাশির জাতকদের খরচ বাড়বে। খুব ভেবেচিন্তে ব্যয় করুন, অন্যথায় উপার্জনের চেয়ে বেশি ব্যয়ের কারণে সমস্যায় পড়বেন। এই সময়ে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। চাকরি, ব্যবসায় পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কাউকে টাকা ধার দেবেন না। আপনার টাকা আটকে যেতে পারে।

বৃষ রাশিতে বুধ গোচরের প্রভাব
আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মী এবং আধাকারিকদের কারণে সমস্যা হতে পারে। তাই নিজের কাজে মনোনিবেশ করুন। গর্ভবতী মহিলারা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন। ব্যবসায়ীরা পরিকল্পনা করে কাজ করলে ভালো লাভ হবে, অন্যথায় অহেতুক দৌড়াদৌড়ির কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময়ে বিনিয়োগের পরিকল্পনা করবেন না। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় যখন আপনার অর্থের প্রয়োজন, তখন আপনাকে ঋণ নিতে হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্কে জড়াবেন না, অন্যথায় আপনি একাকী বোধ করতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। ঋণ নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও সময়টি ভালো কাটবে না। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা প্রস্তুতি সম্পূর্ণ রাখুন। এই সময় সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ হতে পারে।

কুম্ভ রাশিতে বুধ গোচরের প্রভাব
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন, অন্যথায় প্রতারিত হতে পারেন। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। নিজের কাজ ঠিকভাবে করুন। এই সময় কোনও বিষয়ে মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, যে কারণে পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। সন্তানের কোনও কাজের কারণে সমস্যায় পড়বেন। তার জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications