Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh gochar 2023: ২৭ ফেব্রুয়ারি কুম্ভে প্রবেশ বুধের, বিরাট সমস্যায় পড়বেন ৪ রাশির জাতকরা!
গ্রহের যুবরাজ বুধ ২৭ ফেব্রুয়ারি প্রবেশ করবে কুম্ভে। এই রাশিতে সূর্য ও শনির সঙ্গে বুধের যুতি হবে। সূর্যের সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ গঠন করবে বুধ। ১৬ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবে বুধ, তার পরে মীন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষে বুধকে বুদ্ধি, বাণী, তর্ক, গণিত, চাতুর্য, ব্যবসার কারক গ্রহ বলা হয়। বুধ রাশি পরিবর্তন করলে, তার প্রভাব ১২ রাশির জাতকদের উপরেই পড়ে।

জ্যোতিষশাস্ত্র মতে, বুধ কুম্ভ রাশিতে গমনের কারণে ৪ রাশির আর্থিক অবস্থা, স্বাস্থ্য, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসায় সমস্যা দেখা দেবে। চলুন জেনে নেওয়া যাক, বুধের গোচর কোন কোন রাশির জাতকদের সমস্যায় ফেলবে।

কর্কট রাশিতে বুধ গোচরের প্রভাব
কুম্ভ রাশিতে বুধের গমনে এই জাতকদের জীবনে ঝামেলা বাড়তে পারে। এই সময়ে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। এই সময়ে চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে কঠোর পরিশ্রম করার পরেও ভালো ফলাফল পাবেন না। পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে। কোনও বিষয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ হতে পারে। শেয়ারবাজারে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা কম থাকবে। আপনার কাছের কারুর খারাপ ব্যবহারে আপনি খুব আঘাত পাবেন। উচ্চ রক্তচাপের রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশিতে বুধ গোচরের প্রভাব
এই সময় কন্যা রাশির জাতকরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়বেন। কঠোর পরিশ্রমের পরও আশানুরূপ ফল মিলবে না। অফিসে অত্যন্ত সংযমী হয়ে চলুন, অন্যথায় কারুর সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন। আর্থিক ক্ষেত্রেও এই সময়টা অনুকূল নয়। খরচ বাড়তে পারে। পরিবারে ঝগড়া-বিবাদের পরিস্থিতি তৈরি হবে। সম্পত্তি নিয়ে বিতর্ক হতে পারে। এই সময় আপনি ত্বক বা মেরুদন্ড সংক্রান্ত রোগে ভুগতে পারেন।

বৃশ্চিক রাশিতে বুধ গোচরের প্রভাব
চাকুরিজীবী ও ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। খরচ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। এই সময় টাকা লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক থাকুন, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কথাবার্তা সংযত রাখুন, অন্যথায় সামাজিক এবং কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।

মীন রাশিতে বুধ গোচরের প্রভাব
মীন রাশির জাতকদের খরচ বাড়বে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পরিকল্পনা আবার আটকে যেতে পারে। এই সময়ে কোথাও টাকা বিনিয়োগ না করাই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে। পারিবারিক বিষয়ে, এই সময়ে খুব সাবধানে সমস্ত সিদ্ধান্ত নিন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications