Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Gochar 2023: কুম্ভে বুধের গোচরে গঠিত হবে ত্রিগ্রহী যোগ, দারুণ লাভ হবে ৫ রাশির জাতকদের!
২৭ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে গ্রহের যুবরাজ বুধ। এই রাশিতে আগে থেকেই উপস্থিত আছেন সূর্য ও শনি। যে কারণে কুম্ভ রাশিতে বুধের আগমনের ফলে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হবে। সূর্য ও বুধের যুতির ফলে বুধাদিত্য যোগও গঠিত হবে।

কুম্ভ রাশিতে এই তিনটি গ্রহের আগমন ৫টি রাশির জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা ত্রিগ্রহী যোগে লাভবান হবেন।

মেষ রাশির উপর বুধ গোচরের প্রভাব
কুম্ভ রাশিতে বুধের গোচরে মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকুরিজীবীদের এই সময়টা খুবই ভালো কাটবে। বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের দারুণ লাভ হবে। এই সময় তাঁরা ব্যবসা বিস্তারে সাফল্য পাবেন। কোর্ট-কাছারির ক্ষেত্রেও এই সময়ে সাফল্য আসবে।

বৃষ রাশির উপর বুধ গোচরের প্রভাব
চাকুরিজীবীদের এই গোচরকাল খুব ভালো কাটবে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাসও বাড়বে। ব্যবসায়ীদের যে সব প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি আবার শুরু হবে। অর্থ প্রাপ্তি হবে। পারিবারিক ব্যবসায় যাঁরা জড়িত, তাঁদের এই সময় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।

মিথুন রাশির উপর বুধ গোচরের প্রভাব
এই সময় আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি খুব ভালো সময়। তাই ব্যবসায় বিনিয়োগ করুন, ভালো লাভ পাবেন। এই সময়ে আপনি মানসিকভাবেও খুব ভালো বোধ করবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

তুলা রাশির উপর বুধ গোচরের প্রভাব
তুলা রাশির আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। আয় বৃদ্ধি হতে পারে। শিক্ষার্থীদের এই সময়টা খুব ভালো কাটবে। পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। এই সময়ে আপনি আপনার সব প্রচেষ্টায় সাফল্য পাবেন।

ধনু রাশির উপর বুধ গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি আপনার বুদ্ধির জোরে কর্মজীবনে সাফল্য লাভ করবেন। কর্মজীবনের ক্ষেত্রে এই গোচর খুবই অনুকূল হবে। এই সময়ে পদোন্নতি হতে পারে। যাঁরা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁরা এই গোচরকালে ভাল ফলাফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications