Makar Sankranti 2023: সূর্যকে তুষ্ট রাখতে মকর সংক্রান্তিতে অবশ্যই করুন এই ৮ কাজ!

জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয়। সূর্য হল পিতা, রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতা, আত্মা, সরকারি চাকরি ও কাজের কারক গ্রহ। কোষ্ঠীতে সূর্য শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়। জীবনে সাফল্য আসে। কিন্তু, সূর্য দুর্বল থাকলে জাতকের জীবনে বিভিন্ন ধরণের সমস্যা এবং শারীরিক রোগ, দোষ দেখা দেয়। সূর্যের অশুভ প্রভাবে হৃদরোগ, নেত্র রোগ হতে পারে। আর্থিক ক্ষতি ও মান-সম্মান হানি হয়। মিথ্যা অপবাদ পিছু ছাড়ে না।

মকর সংক্রান্তিতে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সূর্য দেবতা প্রসন্ন হন এবং সকল বাধা-বিপত্তি দূর হয়। কিছু বিশেষ টোটকায় কোষ্ঠীতে সূর্যের অবস্থানও মজবুত হয়। জীবনে সুখ, সম্পদ এবং ঐশ্বর্য আসে। জেনে নিন, কোষ্ঠীতে সূর্যকে শক্তিশালী করতে এবং দুর্বল সূর্যের অশুভ প্রভাব এড়াতে সংক্রান্তির দিন কী কী উপায় করবেন-

astrological remedies on makar sankranti

কোষ্ঠীতে সূর্যকে শক্তিশালী করার উপায়

১) কোষ্ঠীতে সূর্যের অবস্থান শক্তিশালী করতে হলে মকর সংক্রান্তির দিনে লাল রঙের পোশাক পরুন।

২) কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে, মকর সংক্রান্তির দিন একটি গরু এবং একটি বাছুর দান করতে হবে। এতে দুর্বল সূর্যের প্রভাব কমে যায়।

৩) মকর সংক্রান্তিতে তামার কোনও পাত্র দান করুন। খিচুড়ি বা গুড় দান করলেও কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হতে পারে।

৪) মকর সংক্রান্তির দিন বাড়িতে গুড় ও দুধের ক্ষীর তৈরি করে সূর্য দেবকে নিবেদন করুন। তারপর এই প্রসাদ গ্রহণ করুন। এতে সূর্য মজবুত হবে।

৫) মকর সংক্রান্তিতে সূর্য দেবের জন্য ব্রত পালন করতে পারেন। তাহলে শুভ ফল প্রাপ্ত হবে।

৬) সংক্রান্তির দিন লাল সুতোয় করে বারো মুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করুন। এই প্রতিকারে দুর্বল সূর্যের কারণে জীবনে আসা বাধা-বিপত্তি হ্রাস পাবে।

৭) রোজ স্নানের পর সূর্য দেবকে জল অর্পণ করা উচিত। তবে মকর সংক্রান্তির দিন তামার পাত্রে জল এবং সাদা তিল মিশিয়ে সূর্য দেবকে অর্পণ করুন। এতে সূর্য দোষ ও পিতৃ দোষের প্রভাব কমবে।

৮) সংক্রান্তির দিন সূর্য দেবকে জল নিবেদন করার সময় 'ওঁ হ্রাং হ্রীং সঃ সূর্যায় নমঃ' মন্ত্র জপ করুন।

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে কেন স্নান করেন মানুষ? কী এর মাহাত্ম্য?

কোষ্ঠীতে সূর্য দুর্বল হওয়ার লক্ষণ

১) রাশিতে সূর্য দুর্বল থাকলে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন।

২) সূর্য দুর্বল হলে সংসারে আর্থিক সমস্যা দেখা দেয়।

৩) সূর্য কোষ্ঠীতে পিতার প্রতিনিধিত্ব করে থাকে। তাই সূর্য দুর্বল হলে পিতার সঙ্গে বাদ-বিবাদ হওয়ার সম্ভাবনা থাকেই।

৪) দুর্বল সূর্যের কারণে, চাকরিতে সমস্যা বা ব্যবসায় বড় ক্ষতি হতে পারে।

X
Desktop Bottom Promotion